শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ১০ আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী মানববন্ধন
প্রথম পাতা » ছবিঘর » ১০ আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী মানববন্ধন
৮৭১ বার পঠিত
শনিবার ● ৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী মানববন্ধন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লগোঢাকা :: আজ শনিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের ভার্চুয়াল মিটিং এ পার্টির নেতৃবৃন্দ বলেন, সরকারের অদ্ভুত আত্মতুষ্টি দেশে করোনা মহামারীকে প্রলম্বিত করছে। সরকারের ভুল নীতি- কৌশলের কারণে করোনা সংক্রমন সারাদেশে বিস্তার লাভ করছে। সরকারের উপর্যুপরি ব্যর্থতায় করোনার উৎপাদন-পুনরুৎপাদন কেবল বৃদ্ধি পেয়ে চলেছে। করোনা মহামারী মোকাবেলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা অকার্যকরি প্রমাণিত হয়েছে। করোনার পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার উপর গণঅনাস্থা তৈরী হয়েছে। এ কারণে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হবার পরেও হাসপাতালে যাচ্ছে না। সংক্রমন নিয়েই তারা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎপরতা দেখে মনে হচ্ছে তারাও হাল ছেড়ে দিয়েছেন। এ কারণে করোনার পরীক্ষাও কমে আসছে, হাসপাতালে অসংখ্য করোনা বেড খালি পড়ে আছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকারও সবকিছু খুলে ‘যে যেভাবে পার বাঁচ’ এই নীতি নিয়ে দেশবাসীকে চরম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রতি দায়িত্বশীল কোন সরকার এই পরিস্থিতি চলতে দিতে পারে না। তারা অবিলম্বে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনলাইন সভায় নেতৃবৃন্দ বলেন, বন্যার পানি কমতে থাকার মধ্যে বন্যাদুর্গত-বানভাসি মানুষের বহু ধরনের দুর্গতি দেখা দিয়েছে। অধিকাংশ পরিবারসমূহের প্রয়োজনীয় খাবার নেই, হাতে নগদ অর্থ নেই, অসংখ্য পরিবারের বাসযোগ্য ঘরও নেই। নেতৃবৃন্দ বানভাসি মানুষের কাছে জরুরী ভিত্তিতে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশি বন্যাউত্তর কৃষি পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ নেবার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।

আগামী ১০ আগস্ট দেশব্যাপী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধন

সভায় বন্যা-করোনা দুর্যোগে অসহায় মানুষদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত, বন্যা দুর্গতদের পুনর্বাসন এবং সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সারাদেশে ১০ আগস্ট ২০২০ বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই ভার্চুয়াল মিটিং এ উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ