শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » গ্রামীণ জীবন » মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা
প্রথম পাতা » গ্রামীণ জীবন » মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা
৮৭১ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোনোঘর স্কুলে একটি এসএসসি’র প্রশংসাপত্রের দাম ১৪শত টাকা

ছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি :: দেশের যে কোন স্কুলে ১টি টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের জন্য ৫০-১শত টাকা নেয়া হয়।
রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় অবস্থিত মোনোঘর অনাথ আশ্রমের অধিনে ছাত্রছাত্রীদের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র বিক্রিতে এবছর রেকর্ড করেছে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ মাধ্যমিক কলেজে ভর্তির জন্য স্কুলের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র নিতে ১ হাজার ৪ শত টাকা ধার্য্য করেছে স্কুল কর্তৃপক্ষ। গলাকাটা এ ফি আদায়ে সরকারের শিক্ষা বিভাগের কোন ভুমিকা নেই বলেও জানা যায়।
জানা গেছে, এবার মোনোঘর অনাথ আশ্রমের অধিনে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২৭৮ জন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে তন্মমধ্যে ৫৯ জন অকৃকার্য বা ফেল করে বাকি ২১৯ জন ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য স্কুলের টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র নিতে ১ হাজার ৪ শত পরিশোধ করিতে হচ্ছে।
মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষ টেষ্টিমোনিয়াল বা প্রশংসাপত্র বিক্রয় করে এবছর ৩ লক্ষ ৬৬ হাজার টাকা আয় করছেন ।
একটি প্রশংসাপত্রের জন্য এত টাকা ফি নির্ধারন হওয়ায় প্রতন্ত এলাকার গরীব পাহাড়ি ছাত্র-ছাত্রীরা পরেছেন মহাবিপদে।
বৈশি^ক করোনা ভাইরাস পরিস্থিতিতে উপার্জনহীন কর্মহীন পরিবারগুলোর এমনিতেই কলেজে ভর্তির ফি যোগাড় করা অসাধ্য হয়ে পরেছে তার উপর স্কুলের একটি প্রশংসাপত্রের দাম ১ হাজার ৪ শত টাকা, পার্বত্য অঞ্চলের গরীব খেটে খাওয়া পরিবারের সন্তানদের জন্য যেন আকাশ ভেঙে কপালে পরেছে।
একটি প্রশংসাপত্রের জন্য গরীবের গলাকাটা ফি নির্ধারন বিষয়ে জানতে চাইলে মোনোঘর রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, মোনঘর স্কুল ট্রাষ্টের মাধ্যমে পরিচালিত হয়, আমাদের স্কুল বা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়। ফলে শিক্ষকের প্রনোদনা ২ শত টাকা, শিক্ষার্থীরা অসুস্থ হলে চিকিৎসা তহবিলে ২ শত টাকা এবং উন্নয়ন খ্যাতে শিক্ষকের বেতন দেওয়ার জন্য ১ হাজার টাকা, মোট ১ হাজার ৪শত প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে তিনি স্বীকার করেন। এটা গত তিন বছর ধরে এভাবে নেওয়া হচ্ছে। এখানে প্রশংসাপত্র মুখ্য নয়, ছাত্রছাত্রীদের অভিবাবকদেরও মিটিংয়ের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ট্রাষ্টি বোর্ডেরও অনুমতি রয়েছে। তবে যারা নিতান্তই দিতে পারবেনা তাদের কাছ থেকে জোর করে টাকা নেয়া হচ্ছেনা বলে জানান প্রধান শিক্ষক। তিনি বলেন একজন নতুন ছাত্র ভর্তি হতে হলে মাথাপিছু ৬ হাজার একশত টাকা, মোনোঘর হোষ্টেলে অবস্থান করলে প্রতিমাসে মাথাপিছু ১ হাজার ৮ শত ৫০ টাকা প্রয়োজন হয়। বর্তমানে ৯০জন শিক্ষার্থীর খরচ সরকারি ভাবে সমাজ কল্যাণ বিভাগ থেকে বহন করা হচ্ছে।
বিষয়টি নিয়ে রাঙামাটি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, বিষয়টি জানার পর আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, ১ হাজার ৪ শত টাকা নিচ্ছে এটা সত্য, তারা বলছে এটা ট্রাষ্টি বোর্ডের সিদ্ধান্ত। ম্যানেজিং কমিটি বা ট্রাষ্টি বোর্ডের সিদ্ধান্ত হলে তো আমাদের কিছু করার নাই। বর্তমানে সরকার থেকে যে সুবিধা পায় ২০২২ সালের পর তার আওতায় থাকবেনা বলে প্রধান শিক্ষক জানিয়েছেন, বলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
এবিষয়ে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা বলেন আমি বিষয়টা দেখছি, আমি তাদের সাথে কথা বলবো ।





গ্রামীণ জীবন এর আরও খবর

বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা
রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা
১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান
ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন জুই চাকমা স্বাধীনতার পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন জুই চাকমা
সরকারি কাঠামোয় অংশগ্রহণের সুযোগ দাবি, ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা সরকারি কাঠামোয় অংশগ্রহণের সুযোগ দাবি, ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

আর্কাইভ