শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » করোনার চিকিৎসায় সরকারি আত্মঘাতি পদক্ষেপ জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে
প্রথম পাতা » ছবিঘর » করোনার চিকিৎসায় সরকারি আত্মঘাতি পদক্ষেপ জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে
৬২১ বার পঠিত
বুধবার ● ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার চিকিৎসায় সরকারি আত্মঘাতি পদক্ষেপ জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে

ছবি : জননেতা কমরেড সাইফুল হকঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনলাইনে করোনা সংক্রমন সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রকাশ বন্ধ করে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এর ফলে করোনার পরীক্ষা ও চিকিৎসাসহ গোটা স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের ক্রমবর্ধমান অবিশ্বাস ও অনাস্থা আরো বৃদ্ধি পাবে। নানা ধরনের গুজবের রাস্তা ও আরো প্রশস্ত হবে। তিনি বলেন, এমনিতেই করোনা সংক্রান্ত সরকারি তথ্য ও ভাষ্যে জনগণের বিশেষ আস্থা নেই। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারনা দেশে সংক্রমনের প্রকৃত অবস্থা সরকারি ভাষ্যের চেয়ে অনেক খারাপ। তারপরও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে করোনা সংক্রান্ত সরকারি তথ্যটুকু অন্তত জানা যেত। এখন প্রেস রিলিজ আকারে এই তথ্য জানালে এর উপর মানুষের ভরসা আরো কম থাকবে এটাই স্বাভাবিক।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনার ভরা মওসুমে সরকারি চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নমুনা সংগ্রহ করে এসেছে, অথচ সংক্রমনের আনুপাতিক হার এখনও যেখানে ২০-২২% এর মত এবং গড়ে করোনার প্রতিদিন যখন ৪০ জনের মত মানুষ প্রাণ হারাচ্ছে তখন সরকারি পদক্ষেপের কারণে এরকম ভুল ধারণা তৈরী হতে পারে যে বাংলাদেশে করোনার বিপদ বুঝি কেটে গেছে। আশঙ্কাজনক পর্যায়ে সংক্রমনের বিস্তৃতির সময় অপরিকল্পিতভাবে সবকিছু খুলে দিয়ে সরকার এই আশঙ্কা আরো বাড়িয়ে দিচ্ছে; সরকারি পদক্ষেপসমূহও দেশবাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে শুরু থেকেই সরকার একের পর এক আত্মঘাতি নীতি-কৌশল অনুসরণ করতে আসছে।

তিনি এই অবস্থা পরিবর্তনে বিশেষজ্ঞ ও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সমন্বিত ও কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ