শিরোনাম:
●   পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার ●   বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন ●   পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ●   সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে জিম্মি হতে দেয়া যাবেনা ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না ●   পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে ●   গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন
প্রথম পাতা » ছবিঘর » বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন
২৫ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন

বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে না পারলে গণতান্ত্রিক শাসন ভিত্তি পাবেনা। তিনি বলেন, সেটাই সবচেয়ে ভালো সরকার যারা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে এগিয়ে আসে।তিনি বলেন, সরকার তথা নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট ও বিচার বিভাগের যৌক্তিক ভারসাম্যমূলক সম্পর্ক না থাকলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ক্রিয়াশীল থাকতে পারে না।
তিনি বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রধান সমস্যা রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অনেক সময় রাজনৈতিক বিবেচনা কাজ করে বলে অনেক ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে বিচারকেরা মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে উপযুক্ত বিচার পাওয়া যাবেনা। বিচারকদেরকে অবশ্যই মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আবশ্যিকভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে দিতে হবে। তিনি বলেন, সামাজিকভাবে প্রান্তিক ও দূর্বল মানুষেরা ন্যায়বিচার পাচ্ছেন কিনা তার উপর বিচার বিভাগের উপর আস্থা ও তার কার্যকারিতা নির্ভর করছে।
তিনি বলেন, দেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচার বিভাগকে কোনভাবে রাজনৈতিক বিরোধী বা ভিন্ন মতাবলম্বীদের দমনে ব্যবহার করা যাবেনা। তিনি বলেন, মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।
তিনি আশা করেন, নতুন নির্বাচিত সরকার স্বাক্ষরিত জুলাই সনদ ও জনপ্রত্যাশা অনুযায়ী বিচার ব্যবস্থা সংস্কারে অচিরেই প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
আজ বিকালে গণতান্ত্রিক আইনজীবী সংহতির প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আইনজীবী এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতর সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, এডভোকেট সুমন মিয়া, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট মায়মুনা করিম টফি, এডভোকেট অনিরুদ্ধ সরকার, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রিমন,এডভোকেট হাসিবুজ্জামান প্রমুখ।
গণতান্ত্রিক আইনজীবী সংহতি ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
প্রতিনিধি সভায় এডভোকেট মাহবুবুল করিম টিপুকে আহবায়ক, অনিরুদ্ধ সরকারকে যুগ্ম আহবায়ক এবং এডভোকেট সুমন মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে গণতান্ত্রিক আইনজীবী সংহতির ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের খসড়া ঘোষণা ও গঠনতন্ত্র অনুমোদন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার
পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে
গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা

আর্কাইভ