শনিবার ● ১৬ মে ২০২৬
প্রথম পাতা » ছবিঘর » বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন-২০২৬ খ্রি. ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে বিশ্বশান্তি-শোভা যাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্মাননা উপাধি প্রদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৬ ধর্মীয় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মান্যবর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
শনিবার ১৬ মে-২০২৬ খ্রি. দুপুর ২টায় রাঙামাটি শহরের কলেজ গেইট মন্ত্রী পাড়ায় মন্ত্রী মহোদয়ের বাসভবনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে উদযাপন পরিষদের সভাপতি শাসনকান্ডারী সুমঙ্গল মহাথেরো’র নেতৃত্বে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্ধর্মদিশারী পি. লোকানন্দ মহাথেরো, প্রচার উপ-পরিষদের সভাপতি দীপংকর মহাথেরো এবং সাহিত্য প্রকাশনা উপ-পরিষদের শাসন রক্ষিত থেরো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মান্যবর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি কে ফুলেল শুভেচ্ছাসহ আশীর্বাদ করতে যান। সম্মানীত মন্ত্রী মহোদয়কে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে উল্লেখিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করা নিমন্ত্রণ জানালে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সংগঠনের মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক ভেসাক ডে-ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ জয়ন্তী) এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রথম মহাসচিব ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রথম সংঘরাজ পণ্ডিত প্রয়াত ধর্মাধার মহাথেরো ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ২য় মহাসচিব পণ্ডিত প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরো’র স্মৃতি জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি-শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্মাননা উপাধি প্রদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৬ চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক) নন্দনকানন, কোতোয়ালী, চট্টগ্রামে ২৫৭০ বুদ্ধাব্দ, আগামী ১১ ও ১২ জুন-২০২৬, বৃহস্পতিবার ও শুক্রবার ২দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মানীত মেয়র ডাঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্বশান্তি-শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্মাননা উপাধি প্রদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৬ অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত থাকার তথ্য জানিয়েছেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্ধর্মদিশারী পি. লোকানন্দ মহাথেরো মহোদয়।




পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার
বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন
পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে
গত ৫৫ বছরে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা করা হয়েছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী