শিরোনাম:
●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার ●   বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন ●   পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ●   সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে জিম্মি হতে দেয়া যাবেনা ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়,অধিকার দিতে চায়না ●   পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে
ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » Default Category » হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
প্রথম পাতা » Default Category » হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
১৬ বার পঠিত
রবিবার ● ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

কেন্দ্রীয় কমিটি

২৭/৮/এ,  তোপখানা রোড,  সেগুনবাগিচা,

ঢাকা

প্রেসবিজ্ঞপ্তি      ১৭ মে ২০২৬

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন।

হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার।

গরীব ও প্রান্তিক পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করুন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হামজনীত অসুখ নিয়ন্ত্রণে না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন হামের সাথে কোন ভাইরাস যুক্ত হয়ে  শিশুদের এই ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কিনা দ্রুত তা খতিয়ে দেখা দরকার। এছাড়া অপুষ্টিজনীত সমস্যাসহ অন্যান্য সমস্যাসমূহ চিহ্নিত করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।

তিনি উল্লেখ করেন, প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায়

অবহেলার  বিষয়ে যদি বিগত অন্তর্বর্তী  সরকারের দায় থাকে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে করতে হবে এবং সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন   হামে  এই মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু কি দায়িত্ব রয়েছে  তাও নির্দিষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন  অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়া কিভাবে হামে আক্রান্তদের মৃত্যুকে ত্বরান্বিত করছে তাও বিবেচনায় রাখা দরকার

তিনি আগামী জাতীয় বাজেটে চিকিৎসাখাতকে অগ্রাধিকারের তালিকায় রাখার জনা সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি সমাজের গরীব ও প্রান্তিক  পরিবারের মানুষদের চিকিৎসাসেবা লাভ দুলভ করারও আহবান জানান।

তিনি আজ সকালে পার্টির শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালায় উপরোক্ত বক্তব্য রাখেন।

তোপখানা রোডে পার্টির মাসিক মুখপত্র জনগণতন্ত্র এর কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু,  মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য  এডভোকেট মাহবুবুল করিম টিপু,  সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ,  মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ,  আউয়াল মাহমুদ,মোহাম্মদ হানিফ প্রমুখ।

কর্মশালায় পার্টি সদস্যদের শিক্ষা সংক্রান্ত সিলেবাসসহ প্রাসঙ্গিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

বার্তা প্রেরক

আকবর খান

রাজনৈতিক পরিষদের সদস্য

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

মোবাইল ০১৭২০ ১২৪৫৩৩

I





আর্কাইভ