শিরোনাম:
●   অগ্নিদগ্ধ কলমিলতা বাজার পরিদর্শনে জননেতা সাইফুল হোক ●   সামাজিক নৈরাজ্য বন্ধ না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবেনা ●   পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে মিলার্স ফর নিউট্রিশনের ‘বাংলাদেশ কান্ট্রি কনক্লেভ ২০২৬’ অনুষ্ঠিত ●   গরীব ও প্রান্তিক পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করুন ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য চুক্তির পর থেকে বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার ●   বিচারের ক্ষেত্রে বিচারকেরা অনেক সময় মনস্তাত্ত্বিক সংকটে ভোগেন ●   পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ●   সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে জিম্মি হতে দেয়া যাবেনা
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » Default Category » অগ্নিদগ্ধ কলমিলতা বাজার পরিদর্শনে জননেতা সাইফুল হোক
প্রথম পাতা » Default Category » অগ্নিদগ্ধ কলমিলতা বাজার পরিদর্শনে জননেতা সাইফুল হোক
৬ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগ্নিদগ্ধ কলমিলতা বাজার পরিদর্শনে জননেতা সাইফুল হোক

---------------

কালের দাবী প্রতিবেদক

২২ মে বিকাল পাঁচটায় রাজধানীর তেঁজকুনিপাড়ায় অবস্থিত  অগ্নিদগ্ধ কলমিলতা বাজার পরিদর্শনে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক । বাজারটির প্রায় ১১৭টি ক্ষতিগ্রস্ত  দোকান  তিনি ঘুরে দেখেন এবং  দগ্ধ  দোকানের অবকাঠামো দেখে  ব্যবসায়ীদেরকে সহমর্মিতা জ্ঞাপন করেন। এই অগ্নিকাণ্ডের  ভয়াবহতা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

এ সময় তিনি সমবেদনা জানিয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।  ক্ষতিগ্রস্ত অবকাঠােমা বিদ্যুৎ পানি সহ অন্যান্য  সংযোগ লাইনগুলো দ্রুত সংস্কারের দাবি জানান। আসন্ন ঈদুল আযহার আগেই ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায়ীক কর্মকান্ড পরিচালনার সুযোগ করে দেবার জন্য জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আশা করেন ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনার স্বীকার  যেন কেউ না হন। তিনি স্থানীয় নেতাকর্মীদেরকেও পরামর্শ দেন পাশে থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতা করার জন্য।  পরিদর্শনকালীন সময়ে

আরো উপস্থিত ছিলেন বিএনপি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  এরপর তিনি  স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে পরিদর্শনস্থল ত্যাগ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)