শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » মা- মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নিপীড়ন ও গ্রাম ঘোরানোর ঘটনা চরম বর্বরতা ও ক্ষমতার অশ্লীল প্রদর্শন
প্রথম পাতা » জাতীয় » মা- মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নিপীড়ন ও গ্রাম ঘোরানোর ঘটনা চরম বর্বরতা ও ক্ষমতার অশ্লীল প্রদর্শন
৬১৩ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা- মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নিপীড়ন ও গ্রাম ঘোরানোর ঘটনা চরম বর্বরতা ও ক্ষমতার অশ্লীল প্রদর্শন

ছবি: সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগমঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবান ইউনিয়নে কথিত গরু চুরির অপবাদ দিয়ে মা ও মেয়ের কোমরে রশি বেধে নির্যাতন নিপীড়ন ও গ্রাম ঘোরানোর ঘটনাকে ‘চরম বর্বরতা ও ক্ষমতার অশ্লীল প্রদর্শন’ হিসাবে আখ্যায়িত করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, নারী লোলুপ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলামের প্ররোচনা ও ইন্ধনে প্রকাশ্য দিবালোকে নারী লাঞ্চনার এই নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। চেয়ার‌্যানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে মা ও মেয়েকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। চেয়ারম্যান মিরানুল এর আগেও এই ধরনের ঘটনায় অভিযুক্ত হয়েছিল। সেসব ঘটনার কোন বিচার না হওয়ায় সে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা মহামারি ও বন্যা দুর্যোগের মধ্যেও নারী নিপীড়ন, হত্যা, ধর্ষণ থেমে নেই, বরং ক্ষেত্র বিশেষে তা আরও বৃদ্ধি পেয়েছে। আর নারী যদি গরীব পরিবারের হয় তাহলে তার লাঞ্চনার কোন সীমা থাকে না। গত ক’বছরে সংঘটিত অধিকাংশ নারী নিপীড়ন ধর্ষণ হত্যার উপয্কুত বিচার না হওয়ায় ধর্ষক ও নিপীড়করা এখন আরও বেপরোয়া। প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে মানবরূপি এসব নরপশুরা অধিকাংশই থাকে ধরাছোঁয়ার বাইরে। ধর্ষক ও নিপীড়করা যদি জনপ্রতিনিধি হয় তাহলে সহজেই তারা পার পেয়ে যায়।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, শ্রেণী শোষন আর পুরুষতান্ত্রিক কারনে করোনা দুর্যোগে নারীর সামাজিক অবস্থান আরও দুর্বল হয়েছে। এর সুযোগ গ্রহণ করে চিহ্নিত অপরাধীরা।

নেতৃবৃন্দ অবিলম্বে মা মেয়ের এ নিগ্রহ ও নিপীড়নের জন্যে দায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার ও উপযক্ত বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে ধর্ষক ও নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে
কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী  এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত শিল্পী এপোলো জামালীর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ