শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » ফুলবাড়ীর শহীদেরা জীবন দিয়ে জাতীয় সম্পদ রক্ষা করেছে- সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » ফুলবাড়ীর শহীদেরা জীবন দিয়ে জাতীয় সম্পদ রক্ষা করেছে- সাইফুল হক
৬৪০ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়ীর শহীদেরা জীবন দিয়ে জাতীয় সম্পদ রক্ষা করেছে- সাইফুল হক

ছবি : বিপ্লবী ওয়ার্কার্স পাটির লগো ও জননেতা সাইফুল হক।ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় আগামী ২৬ আগস্ট ঐতিহাসিক ফুলবাড়ী দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন ২০০৬ সালে বেনিয়া কোম্পানী এশিয়া এনার্জির থাবা থেকে ফুলবাড়ীর কয়লাসম্পদ রক্ষায় ফুলবাড়ীর শহীদেরা জীবন দিয়ে তাদের সর্বোচ্চ দেশপ্রেমের পরিচয় দিয়েছে, জাতীয় কর্তব্য পালন করেছে। তিনি বলেন, ২০০৬ সালে বুকের রক্ত দিয়ে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুনাফাখোর এশিয়া এনার্জিকে ফুলবাড়ী ছেড়ে যেতে বাধ্য করেছিল। কিন্তু ফুলবাড়ীর কয়লাসম্পদ নিয়ে এখনও তাদের চক্রান্ত শেষ হয়নি। জিসিএস নাম ধারণ করে এখনও তারা লন্ডনের শেয়ার মার্কেটে তৎপর, নতুন চেহারায় আবার তারা ফুলবাড়ীতে ফিরে আসতে তৎপর রয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, করোনা মহামারীর মত দুর্যোগসমূহ যখন প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য, প্রতিবেশ ও পরিবেশ রক্ষার কর্তব্যকে জরুরী করে তুলেছে তখন বাংলাদেশের সরকার মাটি, পানি, বায়ু বিষাক্তকারী ও প্রকৃতিবিনাশী আত্মঘাতি মেগা প্রকল্পসমূহ অব্যাহত রেখেছে। এখনও রামপালে সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক বিদ্যু প্রকল্প, চরম ঝুঁকিপূর্ণ রূপপুর পারমানবিক প্রকল্প ও দেশের উপকুলবর্তী অঞ্চলে কয়লাভিত্তিক প্রকল্পসমূহ অব্যাহত রেখেছে। তিনি অনতিবিলম্বে এসকল আত্মবিনাশী প্রকল্পসমূহ বন্ধ কর জনস্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে জনকল্যাণমূলক টেকসই উন্নয়ননীতি গ্রহণের জন্য দাবি জানান।

তিনি ফুলবাড়ীর অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রক্তভেজা পথে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ