শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুস্পস্তবক অর্পণ
প্রথম পাতা » ছবিঘর » ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুস্পস্তবক অর্পণ
৬৩৯ বার পঠিত
বুধবার ● ২৬ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুস্পস্তবক অর্পণ

ছবি : জননেতা কমরেড সাইফুল হক ও নেতৃবৃন্দঢাকা :: আজ ঐতিহাসিক ফুলবাড়ী অভ্যুত্থানের ১৪তম বার্ষিকীতে ২৬ আগষ্ট বুধবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক স্ইাফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা জোনায়েত হোসেন, আবুল কালাম প্রমুখ পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।

ফুলবাড়ীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নেত্রকোনা, বগুড়া, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং দেশ ও দেশের সম্পদ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পরে দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মহানগর সংগঠকদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করোনা দুর্যোগ প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষা এবং জনকল্যাণে তার পরিবেশসম্মত ব্যবহারকে জরুরী করে তুলেছে। তিনি মাটি, পানি, বায়ু, পরিবেশ দূষণকারী উন্নয়নের বর্তমান ধারা পরিবর্তন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। যে উন্নয়ন মানুষকে উদ্বাস্তু করে, নিরাপত্তাহীন করে তা কোন উন্নয়ন নয়। এই চেতনা থেকে ২০০৬ সালে ফুলবাড়ীর মানুষ আত্মবিনাশী কয়লাখনির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বেনিয়া এশিয়া এনার্জী কোম্পানীকে দেশছাড়া করেছিল। তিনি ক্ষোভের সাথে বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা ও সরকারের কাছে মানুষের জানমাল যেমন নিরাপদ নয়, তেমনি জাতীয় সম্পদও নিরাপদ নয়। তিনি ফুলবাড়ীর শহীদদের চেতনায় জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক স্নিগ্ধা সুলতানা ইভা, জোনায়েত হোসেন প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ