শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঝুঁকি ভাতা প্রদান করুন : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি
প্রথম পাতা » ছবিঘর » গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঝুঁকি ভাতা প্রদান করুন : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি
৬৫৮ বার পঠিত
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঝুঁকি ভাতা প্রদান করুন : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ করোনা দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র কর্তৃক নেয়া আর্থিকন প্রণোদনা সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, করোনা মহামারীতে উৎপাদন সচল রাখতে গার্মেন্টস শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে যে ভূমিকা পালন করে চলেছে তার জন্য মালিক ও সরকারের কাছ থেকে তাদের বাড়তি প্রণোদনা পাওয়া উচিত। নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের মধ্যেও শ্রমিকদের অমানুষিক পরিশ্রম আর কর্মনিষ্ঠার কারণে গত ক’মাসে গার্মেন্টস খাতে রপ্তানী আয় বেড়েছে; নতুন নতুন অর্ডারও বাংলাদেশে আসছে। অথচ গার্মেন্টস শ্রমিকেরা এজন্য কোন ঝুঁকি ভাতাও পাচ্ছে না। অসংখ্য শ্রমিক তাদের বকেয়া মজুরী ও বোনাস থেকেও বঞ্চিত। তারা বলেন, এর মধ্যে আবার চলছে শ্রমিক ছাঁটাইসহ নানা ধরনের হয়রানি। ন্যায্য দাবির কথা বললে, আন্দোলন করতে চাইলে তাদের নামে হয়রানিমূলক মামলাও দেয়া হচ্ছে।
সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাই করা গার্মেন্টস শ্রমিকদের কাজে নিয়োগ, রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমিকদের মানবিক ও গণতান্ত্রিক দাবিসমূহ পূরণে কার্যকরি উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, সংগঠনের কার্যকরী সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হেলিম সর্দার, নাইম খান, হাবিবুর রহমান আঙ্গুর, বাবুল মিয়া, সাবিনা ইয়াসমিন, সাইফুল সরকা প্রমুখ।
সভায় গার্মেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়াদি নিয়েও আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ