শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সর্বস্তরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে
প্রথম পাতা » জাতীয় » দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সর্বস্তরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে
৬৩০ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সর্বস্তরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে

---
আজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দ্বিতীয় দিনের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে সরকার দেশ ও জনগণকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে। করোনা মহামারী ও বন্যা দুর্যোগ কার্যকরিভাবে সামাল দিতে না পেরে সরকার যে যেভাবে পার বাঁচ ইে নীতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি ব্যতিরেকে সবকিছু খুলে দিয়েছে। করোনা দুর্যোগে দেশের গোটা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা খারাপভাবে বেরিয়ে এসেছে। হাসপাতাল, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার নজিরবিহীন অকার্যকারীতায় করোনা চিকিৎসা নিতে মানুষ আর হাসপাতালে যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থার কারণে ৯৬ শতাংশ রোগীরা এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এই পরিস্থিতি অনাকাঙ্খিত-অকল্পনীয়।

সভায় বলা হয় বন্যাদুর্গত অধিকাংশ মানুষের কাছেই সরকারি কোন সহযোগিতা পৌঁছেনি। এই পর্যন্ত বন্যাকবলিত অধিকাংশ অঞ্চলে কৃষকদের জন্য কৃষি, পুনর্বাসন কর্মসূচির কিছুই শুরু হয়নি। মহামারী দুর্যোগের মধ্যে ঘুষ, দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস, রাহাজানি লাগামহীন হত্যা, গুম, খুনও অব্যাহত রয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের রাজনৈতিক নৈতিক কর্তৃত্ব না থাকায় নানা ধরনের অভূতপূর্ব বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সরকারের মধ্যে নানা সরকার কাজ করছে কিনা এই প্রশ্নও দেখা দিয়েছে।

সভার প্রস্তাবে ভোটের অধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সভার প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির মধ্যে সরকারেরও মুক্তি নেই। সভায় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির আন্দোলন জোরদার করারও আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই সভায় বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ