শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গ্রামীণ জীবন » ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াকু সংগঠন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জননেতা সাইফুল হক
প্রথম পাতা » গ্রামীণ জীবন » ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াকু সংগঠন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জননেতা সাইফুল হক
৭১৫ বার পঠিত
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াকু সংগঠন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জননেতা সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: খেতমজুর ইউনিয়নের সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দুর্নীতি ও দলীয়করণের কারণে করোনাকালেও গ্রামাঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচি ব্যর্থ হয়েছে। দলবাজির কারণে গ্রামাঞ্চলে অধিকাংশ উপজেলাতেই অভাবী পরিবারসমূহের মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচি পরিত্যক্ত হয়েছে। গ্রামীণ অপরাপর প্রকল্পের বরাদ্দ নিয়েও দুর্নীতি, জালিয়াতি ও দলীয়করণের গুরুতর অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় তদারকি ও জবাবদিীহা না থাকায় বেশুমার দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বেশীরভাগ বরাদ্দই গ্রামীণ গরীবদের কাজে লাগছে না। তিনি বলেন, করোনা মহামারী ও বন্যা দুর্যোগের কারণে নতুন করে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে এসেছে। বর্তমান পরিস্থিতি চলতে দিলে আরো অসংখ্য মানুষ দারিদ্রপীড়িত অবস্থায় নিপতীত হবে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকারের ভুলনীতি ও বৈষম্যের কারণে কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধাসহ দেশের উত্তরাঞ্চলে দারিদ্র পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিনি খেতমজুরসহ গ্রামের গরীবদের লড়াকু সংগঠন ও আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
আজ সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আকবর খান করোনা ও বন্যা দুর্যোগ পরিস্থিতিতে আন্দোলন ও সাংগঠনিক কর্তব্য সম্পর্কে রিপোর্ট পেশ করেন। সভায় আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, সজীব সরকার রতন, ডা. মনোয়ার হোসেন, ওমর ফারুক হারুন, রহিমা খাতুন, হামিদুল ইসলাম, মো. আলাউদ্দীন, এ্যাপোলো জামালী, বাবুলাল, গৌরচন্দ্র মন্ডল প্রমুখ।

সভার শুরুতে করোনা মহামারী, বন্যা দুর্যোগ, হাওরে ট্রলার ডুবি, নারায়নগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় খেতমজুর ইউনিয়নের আন্দোলনের কর্মসুচি ও সংগঠন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।





গ্রামীণ জীবন এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা একটি সিন্ডিকেট আমার পক্ষে নির্বাচনী কাজ না করতে নিষেধ করছে : জুঁই চাকমা
রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা রাজনৈতিক আদর্শ আমাদের বিভিন্ন থাকতে পারে কিন্তু জেলার উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে : জুঁই চাকমা
১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি জুঁই চাকমার আহ্বান
ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা ভোটের সময় আসলে পাহাড়ে একটি সিন্ডিকেট ভোটারেদর মাথা বিক্রি করা শুরু করে দেয় : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আর্কাইভ