শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি
প্রথম পাতা » ছবিঘর » ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি
৬৬৫ বার পঠিত
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি

ছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি :: বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষকের জন্ম দিচ্ছে, অন্যদিকে আওয়ামীলীগ নেতারা গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষনের বৈধতা দিতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই ইন্দন ধর্ষকদের আরো উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা।
তিনি আজ ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ গেইট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এক মানববন্ধনে এ মন্তব্য করেন। তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের নারী ও শিশু ধর্ষণ ও সকল সহিংসতা বন্ধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ধর্ষকদের শাস্তির দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন।

মানববন্ধনে বিপ্লবী নেতা জুঁই চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি একের পর এক ধর্ষনের জন্ম দিচ্ছে, পুলিশ নানা অজুহাতে ধর্ষকদের গ্রেফতার করছেনা। অন্যদিকে আওয়ামীলীগ নেতারা গ্রাম্য শালিস বসিয়ে ধর্ষনের বৈধতা দিতে এবং ঘটনা ধামাচাপা দিতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। তাদের এই ইন্দন ধর্ষকদের আরো উৎসাহিত করছে। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানান এবং সকল ধর্ষনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে নামার ঘোষণা দেন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পাহাড় থেকে সমতল সকল ধর্ষন ঘটনার সুষ্টু বিচার করুন, তদন্ত কমিটির নামে মেহনতি মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করবেন না। বরকলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ৩ মাস অতিবাহিত হওয়ার পরও কাউকে গ্রেফতার না করার বিষয়ে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধু ভিন্নমত পোষনকারীদের বিরুদ্ধে প্রয়োগ করবেন না, মামলার বাদি ভুক্তভোগী নারীকে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, যদি ভুক্তভোগীর কিছু হয় তার দ্বায়ভার রাঙামাটি পুলিশ প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারী দেন। এছাড়া রাঙামাটি জেরা প্রশাসকের নির্দেশে কর্ণফুলী নদীতে পাকা পিলার গাড়িয়ে কাটা তারের বেড়া দিয়ে কার স্বার্থ রক্ষা করতে চান এবং রাঙামাটি আরশিনগর হয়ে রাঙামাটি-কাটাছড়ি-নোয়াদাম, মইষমারা- কুটুকছড়ি সংযোগ সড়কটি পুলিশ প্রশাসন কর্তৃক বন্ধ প্রতিবাদ জানান এবং সড়কটি জনসাধারনের জন্য খুলে দেওয়ার দাবি জানান। এই সময় জুই চাকমা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা আপনি মানবতার মা নারী ও শিশু ধর্ষনের দৃষ্টান্ত মূলক বিচার করুন, খবর নিয়ে দেখুন কোন রক্ষক ভক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়ে সাধারন জনগণকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার একনিষ্ট নেতা জগৎমিত্র চাকমার সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশন (মানবাধিকার বাস্তবায়ন সংস্থা) বিএনএএফ রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, ব্লাস্ট রাঙামাটি প্রতিনিধি এডভোকেট মিলন চাকমা ও রাঙামাটি চুরুকলা একাডেমির প্রতিষ্টাতা ও অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পক্ষ থেকে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা কমিটির সম্পাদক ম্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন। এসময় জেলার প্রগতিশীল নারী পুরষসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ