শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » রাউজানে শিশু ধর্ষনের অভিযোগ
প্রথম পাতা » ছবিঘর » রাউজানে শিশু ধর্ষনের অভিযোগ
৬১৭ বার পঠিত
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শিশু ধর্ষনের অভিযোগ

---রাঙামাটি :: ২০২০ সালে এক বছরে এবার মহামারী করোনা ভাইরাসকেও ছাড়িয়ে গেছে ধর্ষণের ঘটনা। প্রতিদিন দেশে কোন কোন জেলায় ঘটছে নারী ও শিশু ধর্ষণের মতো ঘটনা। চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল, নন্দনকানন, ১২ নং উরকিরচর ইউনিয়নে সাধন বড়ুয়া নামের ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার ৪ অক্টোম্বর রাউজান থানায় উপস্থিত হয়ে মৃত যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়া (৬০) এর বিরুদ্ধে ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর পিতা ও তার বড় ভাই এবং তার ধর্ষিতা কণ্যা ছদ্মনাম কলি বড়ুয়া (১১) সহ আজ থানায় হাজির হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত ভাবে একটি এজাহার দায়ের করেন।
লিখিত এজাহার সূত্রে জানায়ায়, গতকাল ৩ অক্টোম্বর শনিবর বিকাল আনুমানিক ৪ টার দিকে অভিযুক্ত সাধন বড়ুয়ার বসতঘরের দক্ষিণ পার্শ্বের পুকুর পাড়ে নিয়ে একাধিক বার নাবালিকা শিশুটিকে ধর্ষণ করা হয়।
ঘটনার বিবরণে ধর্ষণের শিকার শিশুর পিতা জানান, তার স্ত্রী আনুমানিক ৮ বছর পূর্বে তার নাবালক পুত্র এবং তার মেয়ে কলি বড়ুয়া রেখে মৃত্যু বরন করেন। তার ছেলে ও মেয়ের দেখাশোন করার মত কেউ না থাকার কারণে তার ছেলে ও মেয়ে কলি বড়ুয়া (১১)কে লেখা পড়া ও দেখাশোনার স্বার্থে রাউজান থানাধীন আবুরখীল নন্দন কাননস্থ তার ছোটবোন এর তত্ত্বাবধানে তাহার শশুরবাড়িতে রেখে পড়াশোনা অব্যাহত রাখেন। অভিযুক্ত সাধন বড়ুয়া গতকাল ৩ অক্টোম্বর-২০২০ তারিখে বিকাল আনুমানিক ৪ টার সময় তার অবুজ মাতৃহারা নাবালিকা কণ্যা কলি বড়ুয়া (১১) কে অভিযুক্ত সাধন বড়ুয়া ফুসলাইয়া ও লোভ লালসা দেখাইয়া সাধন বড়ুয়ার বসতঘরের দক্ষিণ পার্শ্বের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে এবং তার মেয়েকে ৫শত টাকার একটি নোট ধরিয়ে দেয়। ধর্ষনের শিকার পিতার বোন বোন তার মেয়ের হাতে ৫শত টাকার নোট দেখে জিজ্ঞাসাবাদ করলে তার মেয়ে কলি বড়ুয়া তার বোনের কাছে স্বীকার করে যে, তার অবুজ নাবালিকা শিশুকণ্যা কলি বড়ুয়া (১১ কে দীর্ঘদিন ধরিয়া ফুসলিয়ে ও লোভ লালসা দেখিয়ে অভিযুক্ত সাধন বড়ুয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করিয়া আসিতেছে। বিষয়টি মোবাইল ফোনে গতকাল ৩ অক্টোম্বর-২০২০ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার সময় মোবাইল ফোনে ঘটনার বিষয়টি জানালে তিনি ব্যবসার কাজে ব্যস্ত থাকায় আজ ৪ অক্টোম্বর-২০২০ তারিখ সকাল আনুমানিক ৯টার সময় আবুরখীল, নন্দনকানন তার ছোট বোনের বাড়ীতে তিনি বোন ও তার অবুজ শিশুকণ্যা কলি বড়ুয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে অভিযুক্ত সাধন বড়ুয়া (৬০) তার মেয়েকে ধর্ষন করিয়া একটি ৫শত টাকার একটি নোট ধরিয়ে দেয় বলে স্বীকার করে। তার অবুঝ নাবালিকা কণ্যা কলি বড়ুয়া (১১) কে নিয়া রাউজান থানা হাজির হয়ে এবং ন্যায় বিচারের প্রার্থনা করেন।
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর পিতা বলেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল হারুনের পরামর্শে ধর্ষণের বিচার চেয়ে এজাহারটি রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মীর হোসেন এর নিকট জমা দেওয়া হয়। মামলা নং অনলাইনে এন্ট্রি করার পরে জানাবেন বলেছেন ওসি তদন্ত।
তিনি আরো বলেন, রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়ার আহবানের সাড়া দিয়ে স্থানীয় ভাবে বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে রবিবার রাত ৯টার দিকে একটি গ্রাম্য শালিস বৈঠকের আমি আমার কণ্যাকে নিয়ে উপস্থিত হলে স্থানীয় মুরব্বীরা আমাকে জানায়, একজন মহিলা মেম্বারকে সাথে নিয়ে বে-সরকারী ভাবে নিজেদের উদ্যোগে ধর্ষনের শিকার শিশুটির ডাক্তারী পরিক্ষা করাতে। আমি তাদের বলেছি, বে-সরকারী ভাবে নিজেদের উদ্যোগে ধর্ষনের শিকার শিশুটির ডাক্তারী পরিক্ষা করার আইনগত কোন ভিত্তি নাই।
সরকারী ভাবে পুলিশের মাধ্যেমে অভিযুক্ত ধর্ষক এবং ধর্ষনের শিকার শিশুটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করার দাবি জানিয়েছেন ধর্ষনের শিকার শিশুটির পিতা ও তার স্বজনরা। কিন্তু যদি ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া না যায় তাহলে আমাদের পুরো পরিবারটির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া। আমরা এখন নিরাপত্ত্বাহীনতায় ভুগছি। তারপরও আমি এ ধর্ষকের শাস্তি চাই।
এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) নূর হোসেন দুলাল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ