শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » রাউজানে শিশু ধর্ষন ঘটনায় ২দিন পর মামলা নিল পুলিশ
প্রথম পাতা » ছবিঘর » রাউজানে শিশু ধর্ষন ঘটনায় ২দিন পর মামলা নিল পুলিশ
৬২০ বার পঠিত
সোমবার ● ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শিশু ধর্ষন ঘটনায় ২দিন পর মামলা নিল পুলিশ

---রাঙামাটি :: চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল নন্দনকাননে তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ২দিন পর অভিযুক্ত সাধন বড়ুয়া (৬০) এর বিরুদ্ধে মামলা নিল রাউজান থানা পুলিশ। আজ ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় এ মামলা রুজু হয়। মামলা নং ০৭, তারিখ ৫/১০/২০২০। শিশু ও নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় এ মামলা রুজু হয়।
জানা যায়, ১১ বছরের মাতৃহারা শিশুটির মা মারা যাওয়ায় তার পিসি (খালা)র বাড়ীতে পড়াশোনা করত। ঐ গ্রামেরই মৃত যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়া (৬০) মাতৃহারা শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছিলো। ৩ অক্টোবর শনিবার শিশুটিকে তাদের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫ শত টাকার নোট ধরিয়ে দেয় ধর্ষক সাধন বড়ুয়া। ৫শত টাকার নোটটি শিশুটির হাতে দেখে তার পিসি শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি সাধন বড়ুয়ার দ্বারা একাধিকবার ধর্ষনের ঘটনা স্বীকার করে। ধর্ষনের ঘটনার খবর চট্টগ্রামে অবস্থানরত শিশুটির পিতাকে অবগত করলে ৪ অক্টোবর রবিবার দুপুর ১২ টার দিকে রাউজান থানায় মামলা করতে গেলে নানা অজুহাতে মামলা না নিয়ে রাত সাড়ে ৮টায় থানা থেকে শিশুসহ তার পিতাকে গ্রাম্য শালিসের জন্য বাড়ী পাঠিয়ে দেয়। থানায় যাওয়ার খবর জানাজানি হলে রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া জুনুর চাপে শালিস বৈঠকে বসে স্থানীয়রা কিন্তু শিশুটির অভিবাবকরা সমঝোতায় রাজি না হওয়ায় ওয়ার্ড মেম্বার অমিত বিজয় বড়ুয়া জুনু ভুক্তভোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন। তারপরও শিশুটির পিতা শিশু কণ্যার ন্যায় বিচারের আশায় আবার ৫ অক্টোবর রাউজান থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করতে গেলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিতে বিলম্ব করেন। কিন্তু ধর্ষক সাধন বড়ুয়াকে আইন শৃংখলা বাহিনী পরিচয় দিয়ে আটক করার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মামলা নেয় রাউজান থানা পুলিশ। শিশুটি বর্তমানে রাউজান থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিশুটির পিতা। ধর্ষনের শিকার শিশুটির অভিবাবকরা নানা হুমকির মুখে নিরাপত্ত্বাহীনতায় রয়েছেন বলে জানান।
এদিকে ধর্ষনের মত জঘন্য ঘটনায় গ্রাম্য শালিসের নামে ভুক্তভোগীদের হয়রানীর তীব্র প্রতিবাদ জানিয়ে শালিসকারীদেরও আইনের আওতায় আনার দাবি করে ধর্ষনের শিকার শিশুটিকে মামলা বিলম্বিত করে ২দিন থানায় আটকে রাখার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ