শিরোনাম:
●   প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশ ধর্ষক-দুর্বৃত্ত-লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হবে
প্রথম পাতা » ছবিঘর » প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশ ধর্ষক-দুর্বৃত্ত-লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হবে
৬৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশ ধর্ষক-দুর্বৃত্ত-লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হবে

লোগোঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোটের নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এসব হামলা-আক্রমনের ঘটনা প্রমাণ করে ধর্ষক-নিপীড়কদের বড় অংশকে এরাই লালন করে আসছে; ছত্রছায়া প্রদান করছে। সরকারি দলের ছাত্র সংগঠনের মদদেই শিক্ষাঙ্গণসহ নানা ক্ষেত্রে ছাত্র নামধারী ধর্ষক-লম্পটেরা আজ বেপরোয়া। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রী ও নারী ধর্ষণের সাথে এদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। মুখে ছাত্রলীগের নেতারা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ করলেও এরাই যে ধর্ষক-দুর্বৃত্তদের প্রধান আশ্রয় কেন্দ্র বারবার তা বেরিয়ে আসছে। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।

বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন আজও ব্রাক্ষ্মণাড়িয়াসহ দেশের কয়েকস্থানে পুলিশ ধর্ষণ বিরোধী সমাবেশে বাঁধা প্রদান করেছে; ব্যানার কেড়ে নিয়েছে।

সরকারি দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ‘প্রতিবাদের প্রয়োজন নেই’ এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশটাইতো ধর্ষক-দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। দেশটাকেই এরা দখল করে নেবে। তিনি এই ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রদান না করার জন্য নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান। তিনি ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আরো জোরদার করার ডাক দেন।

তিনি মৌলভীবাজারে মিছিলে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।





ছবিঘর এর আরও খবর

প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা

আর্কাইভ