শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় » ধর্ষকদের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া বন্ধ না হলে এই অনাচার রোধ করা যাবে না
প্রথম পাতা » জাতীয় » ধর্ষকদের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া বন্ধ না হলে এই অনাচার রোধ করা যাবে না
৭২৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকদের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া বন্ধ না হলে এই অনাচার রোধ করা যাবে না

---ঢাকা :: বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ধর্ষণ ও শিশু নির্যাতন দমনে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্পর্কে বলেছে, ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্ভব দ্রুততম সময়ে কার্যকরি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। প্রয়োজন এই ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরি হলে ধর্ষিতার প্রাণহানির আশঙ্কা বেড়ে যাবে। ধর্ষিতা যাতে স্বাক্ষ্য দিতে না পারে তার জন্য তাকে মেরে ফেলার ভয়ানক রোমহর্ষক ঘটনাও বেড়ে যাবে। তদুপরি এই আইনের অপপ্রয়োগের আশঙ্কাও রয়েছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাদক নির্মূলে গত তিন/চার বছরে চার শতাধিক ব্যক্তিকে বিচার-আচার ছাড়া হত্যা করা হলেও তাতে মাদক নির্মূল হয়নি, মাদকের ব্যবসাও কমেনি।

তিনি বলেন, কেবল মৃত্যুদণ্ডের বিধান চালু করে হত্যা-খুনের মত ফৌজদারী অপরাধ কমেনি। তিনি উল্লেখ করেন, যে সকল দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রয়েছে, সেসব অধিকাংশ দেশেই ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার তথ্য জানা যায় না।

তিনি বলেন, অধিকাংশ ধর্ষণের ঘটনাই সংঘটিত হয় রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায়। ক্ষমতার বেপরোয়া ও নগ্ন প্রদর্শনীর মাধ্যমে অতীতের অসংখ্য ঘটনার বিচার না হবার কারণে। আর ধর্ষিতাদের বড় অংশই সমাজের গরীব ও প্রান্তিক জনগোষ্ঠির পরিবারের সদস্য।

তিনি বলেন, ক্ষমতার অবৈধ ও অনৈতিক ছত্রছায়া বন্ধ না হলে যে রজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা ধর্ষণে প্রণোদনা যোগায়। ধর্ষকদের উৎপাদন-পুনরুৎপাদন ঘটায় জবাবদিহীতাহীন ও লাগামহীন এই ব্যবস্থার মূলোৎপাটন ছাড়া ধর্ষণের মত অপরাধসমূহকে নির্মূল করা যাবে না।

তিনি জাতীয় সংসদে এই অধ্যাদেশ আইনে পরিণত করার আগে সংশ্লিষ্ট সবার মতামত নেবার পরামর্শ প্রদান করেন।

তিনি ধর্ষণ প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

রশীদ হায়দারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রখ্যাত কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে জাতি তার এক কৃতি সন্তানকে হারিয়েছে। বাংলার কথা সাহিত্যে তিনি যেমন তাঁর সৃজনশীল সাহিত্যকর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধের প্রকৃত স্বত্তা ও আকাংখা তার গবেষণায় উঠে এসেছে। একুশে পদক জয়ী এই লেখক-গবেষকের মৃত্যুতে এক বড় শুন্যতা তৈরী হল। এদেশের মানুষ রশীদ হায়দারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।

বিবৃতিতে তিনি রশীদ হায়দারের স্মৃতির প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ