সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » খুলনার ইস্টার্ন জুট মিলের সামনে নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করায় নিন্দা
খুলনার ইস্টার্ন জুট মিলের সামনে নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করায় নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আহুত সারাদেশে রাজপথ- রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ইস্টার্ন জুট মিলের সামনে অবরোধ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা, নেতাকর্মীদের গ্রেফতার ও গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন পুলিশের ন্যাক্কারজনক হামলা আক্রমন সরকারের চরম স্বেচ্ছাচারী ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রাষ্ট্রায়াত্ত্ব পাটকলের মত জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে দমন-নিপীড়ন চালিয়ে সরকার আরো একবার গণবিরোধী চরিত্রের প্রকাশ করেছে। গণবিচ্ছিন্ন সরকার আজ এতটাই শংকিত যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা আতংকিত ও বেসামাল হয়ে পড়েছে।
তিনি উল্লেখ করেন খুলনায় এই অবরোধ কর্মসূচিতে পুলিশী হামলায় গুরুতর আহত হয়েছেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা রনজিৎ চট্টপাধ্যায়সহ শতাধিক নেতৃবৃ্ন্দ এবং গ্রেফতার করা হয়েছে নাগরিক কমিটির আহ্বায়ক ড. কুদরত ই খুদা, সিপিবি নেতা আব্দুর রশিদ, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু সহ আরো অনেককে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন। একই সাথে তিনি হামলা, আক্রমন ও দমন-পীড়নের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা