বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাম জোট
সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাম জোট
সিলেট প্রতিনিধি :: বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আজ ২৮ অক্টোবর সিলেটে পুলিশী নিপীড়নে নিহত রায়হান আহমদের মায়ের সাথে তাদের বাসায় সাক্ষাৎ করেন।
এসময় জোট সমন্বয়ক সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইউসিএল-এর সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড উজ্জ্বল রায়, বাম জোট সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর ও সিপিবি’র সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন প্রমুখ।
বাম জোট নেতৃবৃন্দ রায়হানের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরে রায়হানের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন জোট নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পুলিশের তদন্ত পুলিশের দ্বারা সম্ভব নয়। নেতৃবৃন্দ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারী, হত্যকান্ডে সহযোগিতাকারী ও হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন