শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বীরমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
প্রথম পাতা » ছবিঘর » বীরমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
৬৪১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীরমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ৭১’র রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা, এদেশের গণমানুষের অধিকার আর মুক্তির লড়াইয়ের অন্যতম সংগঠক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হায়দার আনোয়ার খান রনো’র মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, হায়দার আনোয়ার খান জুনো ১১ দফার অন্যতম রচয়িতা ছিলেন, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে নরসিংদীর শিবপুর অঞ্চলের কমান্ডার হিসাবে অসাধারণ ভূমিকা পালন করেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, হায়দার আনোয়ার খান জুনোর মহাপ্রয়াণে দেশের সাংস্কৃতিক এবং বিপ্লবী মননশীলতার জগতে যে শূন্যতা যোগ হলো তা পূরণ হবার নয়। দেশ তার এক অসাধারণ কৃতিত্বের মানুষকে হারালো।

উল্লেখ্য হায়দার আনোয়ার খান জুনো গত ১৫ সেপ্টেম্বর থেকে দীর্ঘদিনের কিডনীর সমস্যা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ ১.৩০ মিনিটে সেখানেই তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ৭৫ বছরের সংগ্রামী জীবনে তিনি ১ কন্যা, ১ পুত্র ও ৩ নাতীসহ অসংখ্য শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বিবৃতিতে তিনি বলেন, জুনো ভাইয়ের সংগ্রামী ইতিহাস দেশের জনগণ কোনদিনও ভুলবে না। গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে জুনো ভাই প্রেরণার উৎস হয়ে থাকবেন।

তার এই মহাপ্রয়াণের খবর শোনার সাথে সাথে সাইফুল হক হাসপাতালে ছুটে যান এবং জুনো ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ