শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমনিরহাটের ঘটনা ভয়াবহ সামাজিক নৈরাজ্যের প্রতিচ্ছবি
লালমনিরহাটের ঘটনা ভয়াবহ সামাজিক নৈরাজ্যের প্রতিচ্ছবি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে লালমনিহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজবে মানসিকভাবে অসুস্থ্য ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা ও তার লাশ আগুনে পুড়িয়ে ফেলার ঘটনাকে ‘নৃশংস বর্বরতা’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন পৈশাচিক এই বর্বরতা সামাজিক নৈরাজ্যের এক ভয়াবহ পরিস্থিতিকে তুলে ধরছে। কোন সুস্থ্য, বিবেকবান ও প্রকৃত ধর্মপ্রাণ মানুষ এই ধরনের বর্বরতাকে প্রশ্রয় দিতে পারে না। কোন সভ্য ও গণতান্ত্রিক সমাজ পিটিয়ে মানুষ ফেরে ফেলার ঘটনাকে কোনভাবেই অনুমোদন দিতে পারে না।
বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন এই ধরনের নৃশংসতাকে প্রশ্রয় তা দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের গহ্বরে নিক্ষিপ্ত করবে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় রাষ্ট্র ও সমাজের নানা স্তরে যা খুশী তাই করার বেপরোয়া কর্মকাণ্ড বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে মানুষের জানমাল-সম্ভ্রম চরম ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি লালমনিরহাটের ঘটনার মদদ প্রদানকারীদের চিহ্নিত এবং এই নৃশংস ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সাথে তিনি লালমনিরহাটের বর্বরোচিত ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করারও আহ্বান জানান। তিনি সামাজিক নৈরাজ্য প্রতিরোধ ও মানুষের জানমাল-ইজ্জতের হেফাজতে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ