শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » বেসরকারীকরণ নয়, চিনি শিল্পের আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে হবে
প্রথম পাতা » ছবিঘর » বেসরকারীকরণ নয়, চিনি শিল্পের আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে হবে
৭৬২ বার পঠিত
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেসরকারীকরণ নয়, চিনি শিল্পের আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে হবে

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে লোকসানের অজুহাতে চিনিকল বন্ধের পায়তারা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন ভুলনীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার সমাধান চিনিকল বন্ধ করে দেয়া নয়। তিনি সরকারি চিনিকলগুলোর শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ করে সারাবছর মিলগুলো চালু রাখার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি আখ চাষীদের বকেয়া পরিশোধ ও নতুন মওসুমে চাহিদামাফিক আখ চাষে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাসহ কার্যকরি পদক্ষেপ নেবারও আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আখ চাষ ও চিনি উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩০ লক্ষ মানুষ জড়িত। অথচ আখচাষীরা সরকারের প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। সময়মত বণ্ড না হওয়ায় আখ চাষে চাষীরা আগ্রহ হারিয়ে ফেলছেন; সময়মত সার, কীটনাশকসহ কৃষি উপকরণ পাওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন আধুনিকায়ন না হওয়ায় উৎপাদনও ক্রমে হ্রাস পাচ্ছে। অদূরদর্শী পদক্ষেপের কারণে চিনিকলে ঋণও বেড়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার চিনিকলের ঋণ মওকুফ করণে লোকসান কমিয়ে এনে সমগ্র চিনি শিল্পের পুনরুজ্জীবন করা সম্ভব। তিনি বলেন, কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির চক্রান্তেও চিনিকলগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে।

বিবৃতিতে তিনি চিনিকলগুলো বেসরকারীকরণের পায়তারা বন্ধ করে চিনিকলসহ সমগ্র চিনি শিল্পের আধুনিকায়ন, বহুমুখী প্রকল্প গ্রহণ, চিনি শিল্পের সাথে সম্পর্কিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা বাস্তবমুখী কার্যকরি ব্যবস্থা নেবার আহ্বান জানান। তিনি সমগ্র চিনিশিল্পের পুনরুজ্জীবনের জন্য একটি বিশেষ কমিশন গঠনেরও আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ