শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » আখের মনপ্রতি দাম ২০০ টাকা নির্ধারণ করুন- কমরেড সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » আখের মনপ্রতি দাম ২০০ টাকা নির্ধারণ করুন- কমরেড সাইফুল হক
৬২৮ বার পঠিত
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখের মনপ্রতি দাম ২০০ টাকা নির্ধারণ করুন- কমরেড সাইফুল হক

---ঢাকা :: আজ ২৭ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ আখ চাষী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া ৬টি চিনিকল চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি ও অনিয়মের কারণে কোনভাবেই এই জাতীয় শিল্প ধ্বংস হতে দেয়া যায় না। তিনি বলেন, আখের ভরা মৌসুমে আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ছয়টি চিনিকল বন্ধ করে দেয়ায় আখচাষী ও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চরম দূরাবাস্থায় নিপতিত হয়েছে। করোনার এই দুর্যোগকালীন সময়ে চাষী ও শ্রমিকদের সাথে এই নিষ্ঠুরতা মেনে নেয়া যায় না। জনগণের প্রতি দায়িত্বশীল কোন সরকার এইভাবে দেশের ঐতিহ্যবাহী চিনিশিল্পের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, একই রকম যুক্তি দেখিয়ে রাষ্ট্রায়াত্ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, সুগার কর্পোরেশনসহ চিনিকলসমূহের ব্যবস্থাপকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চিনিকল বন্ধ করে দেয়া ‘মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার সামিল’। তিনি আধুনিকায়ন করে এবং যাবতীয় অব্যবস্থাপনা করে রাষ্ট্রীয় অগ্রাধিকারের ভিত্তিতে চিনিকলের পুনরুজ্জীবনের দাবি জানান।

আখচাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক আখচাষী নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান মিলন, রবি হাসান ফখরি, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ হোনে, বিপ্লবী কৃষক সংহতির সাধারণ সম্পাদক সিকদার হারুনর রশীদ মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে আনছার আলী দুলাল আখ চাষীদের ও শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ, আখের দাম মনপ্রতি ২০০ টাকা নির্ধারণ এবং আখচাষী ইউনিয়নের ১৯ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ