শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে শ্রমজীবী নারী মৈত্রীর শোক
নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে শ্রমজীবী নারী মৈত্রীর শোক
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ ২ জানুয়ারী শনিবার এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি ও নারী অধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে দেশের বঞ্চিত ও নির্যাতিত নারীরা তাদের এক পরম বন্ধু ও সহযোদ্ধাকে হারিয়েছে। নেতৃবৃন্দৃ বলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী হিসাবে আয়েশা খানম উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের প্রায় পাঁচ দশকে তিনি নারীদের অধিকার ও মুক্তির দাবিতে নানাভাবে নারী আন্দোলন সংগঠিত করতে সচেষ্ট ছিলেন। নারী অধিকার ও মর্যাদা বিরোধী সামাজিক কুপমণ্ডুকতা ও ফতোয়াবাজের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন। নেতৃবৃন্দ উল্লেখ করেন আয়েশা খানমের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আয়েশা খানমের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা