শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে পরিণত করেছে
প্রথম পাতা » জাতীয় » সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে পরিণত করেছে
৬৬৩ বার পঠিত
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে পরিণত করেছে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকারি দলের মনোনীত ও তাদের বিদ্রোহী প্রার্থীরা স্থানীয় সরকারের নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে’ পরিণত করেছেন। হত্যা, সন্ত্রাস, পেশীশক্তি আর মাস্তানীর মধ্য দিয়ে পৌর নির্বাচনের অঞ্চলগুলোতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কালো টাকা, হয়রানিমূলক মামলা আর প্রশাসনকে ব্যবহার করে অধিকাংশ কেন্দ্রে তারা বিরোধীদলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে তারা মাঠ ছাড়া করেছে। নির্বাচন কমিশন ও মেয়র কাউন্সিলর প্রার্থীদেরকে তারা মাঠ ছাড়া করেছে। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তাদের পেশাগত দায়িত্ব পালন না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার দলীয়দের পক্ষে কাজ করে আসছে। কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও বিরোধী দলীয় এজেন্ট ও ভোটারদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, এত বাধা, বিপত্তি ও ঝুকি নিয়ে যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে ও পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিচ্ছেন তা তাদের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের আগ্রহেরই বহিঃপ্রকাশ। কিন্তু নির্বাচন কমিশন ও সরকার মানুষের এই অধিকারের পক্ষে দাঁড়াতে পারছে না। গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি গণঅনাস্থা ও গণহতাশা এখনও প্রবল।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন যেটুকু মাতামাতি বাস্তববে তার সাথে স্বশাসিত, জবাবদিহীমূলক ও ক্ষমতাসম্পন্ন স্থানীয় সরকার গড়ে তোলার বিশেষ কোন সম্পর্ক নেই। তিনি ভোটাধিকার প্রয়োগ এবং শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ ১৮ জানুয়ারী সোমবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। গুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, জোনায়েত হোসেন, বিলকিস বেগম, মোজাম্মেল হক, আবুল কালাম, বিপ্লব হোসেন খান প্রমুখ।

সভায় এলএনজি গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ