শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা : সাইফুল হক
৭৬৪ বার পঠিত
রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা : সাইফুল হক

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্খা ধারণ করা প্রয়োজন। চলচ্চিত্র একদিকে সামাজিক বাস্তবতাকে যেমন তুলে ধরছে তেমনি মানুষের বেঁচে থাকার আকুতি আর স্বপ্নকে সেলুলয়েডে জীবন্ত করে তুলছে। সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম হিসাবে চলচ্চিত্র নতুন মানবিকতা, নতুন সমাজ-সভ্যতার দিশাও তুলে ধরতে পারে। তিনি বলেন, পুঁজি ও পুঁজিবাদ মানুষের সুকুমারবৃত্তি, স্নেহ, প্রেম, ভালবাসাসহ জীবন-জীবিকার সমস্ত অনুসঙ্গকে কেনা বেচা আর মুনাফার বিষয়ে পরিণত করেছে। এদেশের শাসকশ্রেণী আর নীতিনির্ধারকেরাও আজ পুঁজিবাদের ব্যক্তিকেন্দ্রীক ভোগসর্বস্ব সংস্কৃতির সহযোগিতে পরিণত হয়েছে। এই সুযোগে সমাজে নিয়তিনির্ভর কুপমন্ডুক পশ্চাৎপদ ধ্যান-ধারণা জেঁকে বসেছে। তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তনকামী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রসহ বিভিন্ন শিল্পমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বন্ধা সময়ে সাংস্কৃতিক আন্দোলন মানুষকে আবার জাগিয়ে তুলতে পারে, সমাজ পরিবর্তনে মানুষকে আশাবাদী করে তুলতে পারে। জনগণের মুক্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজ শনিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বাসার হিরনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল ভাবনা পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আজিজ টিপু।
আলোচনা করেন মাসিক জনগণতন্ত্র পত্রিকার সম্পাদক বহ্নিশিখা জামালী, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, নাট্য নির্দেশক ও অভিনেতা শাহজাহান শোভন, নৃত্যকার পরান বাবু ও রিয়াজ রাজ প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ