শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার সম্মান ও মর্যাদা ভুলুন্ঠিত করেছে : সাইফুল হক
নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার সম্মান ও মর্যাদা ভুলুন্ঠিত করেছে : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক জনগণকে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন এবং বলেছেন ভোটের অধিকার না থাকলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের কোন স্বীকৃতি থাকেনা। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনী ব্যবস্থা বিদায় করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দিয়েছে। সরকার দলের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার সম্মান ও মর্যাদা ভুলুন্ঠিত করেছে। এই পরিস্থিতি দেশকে গভীর সংকটে নিপাতিত করেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে গণজাগরনের কোন বিকল্প নাই। তিনি আজ ৬ ফেব্রুয়ারী শনিবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে শান্তিনগর এলাকা, তবলছড়ি, আসামবস্তি ও রাঙ্গাপানি এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল হক, নারী মেত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সোনার বাংলা পার্টির সভাপতি আব্দুন নুর, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, কোদাল মার্কার মেয়র পদপ্রার্থী ও রাঙামাটি শহর পৌর) কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান রানাসহ জেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা