শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » খেতাব বাতিলের রাজনীতি দেশে রাজনৈতিক বিভেদ-বিভাজন আরো বাড়িয়ে তুলবে
প্রথম পাতা » জাতীয় » খেতাব বাতিলের রাজনীতি দেশে রাজনৈতিক বিভেদ-বিভাজন আরো বাড়িয়ে তুলবে
৬৭১ বার পঠিত
শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেতাব বাতিলের রাজনীতি দেশে রাজনৈতিক বিভেদ-বিভাজন আরো বাড়িয়ে তুলবে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধকালীন বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের তৎপরতাকে অবিবেচনাপ্রসূত ও হীনমন্যতার বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন এই ধরনের পদক্ষেপ দেশের মহান মুক্তিযুদ্ধ ও বীরমুক্তিযোদ্ধাদের গৌরব ও মর্যাদাকে খাটো করবে। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক বিভেদ-বিভাজনকে আরো বাড়িয়ে তুলবে এবং রাজনীতিতে বিদ্যমান বিরোধ- বৈরীতাকে আরো উস্কিয়ে দেবে। এই পরিস্থিতি দেশের বিদ্যমান সংকটকে আরো ঘনীভূত করতে পারে।

বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ভূমিকার জন্য যদি বীরউত্তমসহ বীরমুক্তিযোদ্ধাদের খেতাব বা পদবী বাতিল করতে হয় তা অনেক অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তখনও প্রতিহিংসামূলক এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তা দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গৌরবগঁাঁথাকে আরো প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ জনগণই তাদের ব্যাপারে মূল্যায়ন করবে। বেআইনী বা অন্যায় কাজের সাথে কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবারও সুযোগ রয়েছে। কিন্তু এ কারণে মুক্তিযুদ্ধকালীন তাদের সাহসী ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই। জাতি হিসাবে তা আমাদের জন্য দায়িত্বশীলতার পরিচয় বহন করবে না।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পর বাংলাদেশকে আজ যখন স্বাধীনতার ঘোষণার তিন অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং ৭২’র সংবিধানের চার মূলনীতির বিপরীত দিকে ঠেলে দিয়ে পাকিস্তানী জমানার মত একদেশে দুই সমাজ আর দুই অর্থনীতি কায়েম করা হয়েছে তখন খেতাব আর পদক বাতিলের রাজনীতি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আড়াল করার সামিল।

বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যায়নি এবং অসংখ্য মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ সম্মানও জানানো যায়নি। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সামনে রেখে এসব ব্যাপারেই সরকারের মনযোগ প্রদানের আহ্বান জানান। তিনি রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিলের তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ