শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা-আক্রমন সরকারের বেসামাল অস্থিরতা ও নার্ভাসনেসের প্রমাণ
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা-আক্রমন সরকারের বেসামাল অস্থিরতা ও নার্ভাসনেসের প্রমাণ
৬৯১ বার পঠিত
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলা-আক্রমন সরকারের বেসামাল অস্থিরতা ও নার্ভাসনেসের প্রমাণ

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সভা সমাবেশে পরিকল্পিত পুলিশী হামলা-নিপীড়ন সরকারের বেসামাল অস্থিরতা ও নার্ভাসনেসের প্রমাণ। মুখে গণতন্ত্র ও শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বললেও বাস্তবে তারা বিরোধীদের সাধারণ গণতান্ত্রিক কর্মসূচিকেও সহ্য করতে পারছে না। বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা আতঙ্কিত হয়ে উঠছে। সাধারণ সত্য উচ্চারণকেও তারা অসম্ভব করে তুলেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় দেশকে তারা পুলিশী রাষ্ট্র বানিয়ে ফেলেছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে গভীর অন্ধকারে নিক্ষিপ্ত করেছে। তিনি বিদ্যমান কর্তৃত্ববাদী শাসনকে পিছু হটিয়ে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি গণসাংস্কৃতিক অভিযান বেগবান করারও আহ্বান জানান। তিনি বলেন, অতীতের মত এখনও জনগণের প্রতিপক্ষ স্বৈরতান্ত্রিক শাসন-নিপীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনেরকর্মী সংগঠকেরা পথ দেখাতে পারে। তিনি বলেন, কর্তৃত্ববাদী-স্বৈরতন্ত্র গণমানুষের অধিকারের পাশাপাশি তাদের মানবিক মর্যাদাও কেড়ে নেয়। শাসকেরা একদিকে ভয়ভীতি প্রদর্শন করে অন্যদিকে লোভ-লালসা আর ভোগবাদী সংস্কৃতির বিস্তার ঘটিয়ে প্রতিবাদী মানুষকে নির্জীব ও নিস্ক্রিয় করে করে রাখতে চায়। তিনি এই অচলায়তন ভেঙ্গে মুক্তির দিশা দেখাতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

আজ বিকালে সংহতি সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাপোলো জামালী, গণসাংস্কৃতিক ফ্রন্টের নেতা মফিজুর রহমান লাল্টু, প্রগতি লেখক সংঘের নেতা জাকির হোসেন, বিপ্লবী চলচ্চিত্র সংহতির সদস্য সচিব খায়রুল বাসার হিরন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, খেতমজুর নেতা আকবর খান, শ্রমিক নেতা আবু হাসান টিপু, পাদুকা শ্রমিক নেতা ইমরান হোসেন, ছাত্রনেতা তিথি সুর্বণা, বিবর্তনের আমিরুন নুজহাত মনীষা প্রমুখ।

আলোচনা সভার পর গণসঙ্গীত ও কবিতা আবৃত্তি করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ