শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ছবিঘর » গৃহবধুকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
প্রথম পাতা » ছবিঘর » গৃহবধুকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জুঁই চাকমার নিন্দা
৬৪২ বার পঠিত
সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধুকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম ও পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় জুঁই চাকমার নিন্দা

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সংগঠক জুঁই চাকমা সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়ায় মারমা এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সংগ্রামী নারী জুঁই চাকমা বলেছেন, আজ ১৮ এপ্রিল রবিবার রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়ায় মারমা এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা। স্থানীয় যুবক থুইমং মারমা জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গৃহবধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে মারাত্মক জখম করে গৃহবধুকে হত্যার চেষ্টা করে।
থুইমং মারমা বিবাহিত একজন যুবক হয়েও মারমা সম্প্রদায়ের অপরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এভাবেই কুপিয়ে জখম করা কোন সভ্য সমাজের মানুষের কাজ হতে পারেনা। এছাড়া গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা, ব্যর্থ হয়ে গৃহবধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গৃহবধুকে হত্যার চেষ্টা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। রেগ্গা মারমার ছেলে থুইমং মারমাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জরুরী।
গতকাল ১৭ এপ্রিল শনিবার সকালে চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চায়না কোম্পানীর কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নিরীহ শ্রমিকেরা রমজান চলাকালে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আহত ৩২, গুলিবিদ্ধ ২৪, গুরুতর আহত ৬ শ্রমিক এর ওপর গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
তিনি আরো বলেন, গত ২৪ ফেব্রুয়ারী-২০২১ তারিখ দিন দুপুরের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে ঢুকে বুকে পিস্তল ঠেকিয়ে ৩৪নং রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সমর বিজয় চাকমা (৩৮) কে হত্যা করেছে সন্ত্রাসীরা। সমর বিজয় চাকমার হত্যাকারীকে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি।
একটি আপরাধের শাস্তি কিংবা বিচার না হলে আরেকটি অপরাধ করার সাহস পায় সন্ত্রাসীরা।
জুঁই চাকমা বলেন, অপরাধী যতই ক্ষমতাধর হোক অনতিবিলম্বের দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আবশ্যক।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ