শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক বিবেচনায় টিকার বিকল্প উৎসকে নাকচ করে দেয়া হয়েছিল
রাজনৈতিক বিবেচনায় টিকার বিকল্প উৎসকে নাকচ করে দেয়া হয়েছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে জরুরী ভিত্তিতে বিকল্প উৎস থেকে করোনার টিকা আমদানীতে কার্যকরী উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই ব্যাপারে চীন-রাশিয়াসহ যে সকল দেশ টিকার রপ্তানীতে আগ্রহ দেখিয়েছে তাদের সাথে নীতিনির্ধারক পর্যায়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের উপর একমাত্র নির্ভরতার ভুল ও হঠকারি পদক্ষেপের কারণেই আজ টিকার সংকট দেখা দিয়েছে। সব ডিম এক খাঁচায় রাখতে যেয়ে আজ সরকার দেশবাসীকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিবেচনায় করোনার টিকা উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের প্রস্তাবকে নাকচ করে দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বাইরের প্রযুক্তি ব্যবহার করে দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিতে এবং টিকা উৎপাদনে দেশে যারা তৎপর তাদেরকেও সহযোগিতা প্রদানের দাবি জানান।
তিনি ১৮ বছরের উপরে বাংলাদেশের সকল মানুষকে সরকারি উদ্যোগে টিকা প্রদানের কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
তিনি এ ব্যাপারে দেশের প্রতিষ্ঠিত জনশক্তি ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত অবকাঠামোকে কাজে লাগানোরও আহ্বান জানান।
তিনি করোনা মোকাবেলার সমগ্র বিষয়টিকে রাজনৈতিক বিবেচনায় না দেখে স্বাস্থ্যগত দুর্যোগ উত্তরণের বিষয় হিসাবে দেখা এক সংক্রান্ত গবেষক, বিশেষজ্ঞ ও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনগণকেও দায়িত্বশীল হবার আহ্বান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন