শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২৩ এপ্রিল শুক্রবার এক বিবৃতিতে বেসরকারি টেলিভিশন এনটিভি’র খুলনার ব্যুরো প্রধান পেশাদার সাংবাদিক আবু তৈয়বকে হয়রানিমূলক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ও জেলে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ সাংবাদিক নিপীড়ন ছাড়া আর কিছু নয়। প্রতিহিংসা ও মুক্ত সাংবাদিকতার কন্ঠরোধ করতেই আবু তৈয়বের বিরুদ্ধে দমনমূলক এই মামলা দেয়া হয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার ও সরকারি দল তাদের নানা ধরনের জনবিরোধী পদক্ষেপ ও অপতৎপরতা ঢেকে রাখার মাধ্যম হিসাবে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে। সরকার এই কালো আইনকে এখন তাদের নিরাপত্তা ছাতা হিসাবেই ব্যবহার করছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সংবিধান স্বীকৃত নাগরিকদের মত প্রকাশের সাধারণ গণতান্ত্রিক অধিকার ও সরকারের যৌক্তিক ও ন্যায্য সমালোচনাকেও এই আইন দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে। রোজা আর লকডাউনের মধ্যে এই আইনের অপব্যবহার করে নাগরিকদের গ্রেফতারও হয়রানি করা হচ্ছে। ফেসবুকে লকডাউনের সমালোচনা করে পোস্ট দেবার জন্য বান্দরবনে যুবককে গ্রেফতার করা হয়েছে। আর সরকারবিরোধী কন্ঠকে দমন করতেও স্বেচ্ছাচারীভাবে এই আইনের প্রয়োগ করা হচ্ছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সাংবাদিক আবু তৈয়বের মুক্তি দাবি করেন।
একই সাথে তিনি নিবর্তনমূলক এই কালো আইন বাতিলের দাবিতে সাংবাদিকসহ জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন