শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু
প্রথম পাতা » ছবিঘর » করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু
৬১৮ বার পঠিত
শনিবার ● ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে : আবু হাসান টিপু

---প্রেস বিজ্ঞপ্তি :: বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু বলেছেন, এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য বিপর্যয় করোনা সংক্রমণ শুধু স্বাস্থ্য খাতে রাষ্ট্রের অবহেলা ও মানুষের অসহায়ত্ব তুলে ধরেছে তাই নয়, উন্মোচন করেছে উন্নয়নের গল্প ও অর্থনীতির দুর্বলতাও। আমাদের অর্থনীতি রফতানি আয়, রেমিট্যান্স, কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাত এই ৪টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। করোনা সংক্রমণের কালে এর প্রত্যেকটিই পরেছে সংকটের মুখে। রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আয় করে যে খাত সেই গার্মেন্টস খাতের নড়বড়ে চেহারা আর মালিকদের দায় না নেওয়ার মানসিকতা থেকে এটা পরিষ্কার হয়েছে যে প্রণোদনা, মুনাফা আর শ্রম শোষণের মধ্য দিয়ে যে খাতের বিকাশ, অর্থনৈতিক দুর্যোগে তারা কতটা সুযোগ সন্ধানী।

তিনি বলেছেন ৪০ বছরের গার্মেন্টস শিল্প আজ এতটাই কাহিল হয়ে পড়েছে যে রাষ্ট্রের প্রণোদনা অর্থাৎ জনগণের টাকা ছাড়া সে উঠে দাঁড়াতেই পারছে না। অথচ ব্যতিক্রম ছাড়া মৃত্যুর ঝুকি নিয়েই গার্মেন্টস শ্রমিকসহ অপরাপর কল কারখানার শ্রমিকগণ চালিয়ে রাখছেন উৎপাদনের চাকা। তারপরও কারখানায় কারখানায় লে-অফ, শ্রমিক ছাটাই, আইনী প্রাপ্য পাওনাদী না দেয়া, বাধ্যতামূলক ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করানো এখন নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে উঠেছে। ইতোমধ্যে শ্রম আইনের নামে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা ও উপধারা বানিয়ে শ্রমিক শোষণ- নির্যাতনের নতুন নতুন ফাদ তৈরী করা হয়েছে। রক্তের বিনিময়ে প্রাপ্ত ১৮৮৬ সালের অর্জন আজ নিশেঃষ হওয়ার পথে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে আবু হাসান টিপু বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পূর্বেও ছিল ভঙুর ও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। করোনায় তা পুরোপুরি উন্মোচিত হয়েছে মাত্র। এই করোনাকালে এটা আবার নতুন করে প্রমাণ হলো স্বাস্থ্য ব্যবস্থা মানে শুধু চিকিৎসা না, এর সাথে সমাজ-রাজনীতি-অর্থনীতি যুক্ত। পত্রিকায় প্রকাশিত হয়েছে ৯টি হাসপাতালে সম্প্রতি ৩৭৫ কোটি টাকার দুর্নীতি, অনিয়ম হয়েছে। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তেই তা বেরিয়েছে। কিন্তু দুঃখজনক যে, দুর্নীতিবাজ কারো আজ পর্যন্ত শাস্তি হয়নি। দায়ীদের বদলী ও পদোন্নতি দেয়া হয়েছে। ফলে দুর্নীতিবাজেরা আরও উৎসাহিত হচ্ছে।

তিনি আরও বলেছেন, করোনা মোকাবেলায় সরকারের অদূরদর্শিতার জন্য শ্রেণী বৈষম্য বাড়ছে, বাড়ছে চরম দারিদ্রের সংখ্যা। আরতাই শাসকশ্রেণীর রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতা, স্বাস্থ্যখাতসহ সর্বত্র চরম অব্যবস্থাপনা, চুরি-চামারী, লুটপাট আর ঘুষ দুর্নীতির কারণে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন জীবিকা ও অধিকার প্রতিষ্ঠায় মহামারী ও পুঁজিবাদ বিদায় করার দিপ্ত স্বপথ নেবার ডাক দিয়ে যাচ্ছে আজকের মে দিবস।

মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতি ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে আবু হাসান টিপু এসব কথা বলেছেন।

বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সহিদুল আলম নাননু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক রোকসানা বেগম, শ্রমিকনেতা নাছির হোসেন, আইয়ুব আলী, সুরুজ আলী মাতুব্বর প্রমূখ।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ