শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না
প্রথম পাতা » জাতীয় » মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না
৬৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যস্বত্বভোগীদের দৌরত্মে প্রকৃত কৃষকেরা সরকারী ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না

---সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন মাহমুদ আজ এক বিবৃতিতে ধানের ন্যূনতম মূল্য মনপ্রতি ১২০০ টাকা নির্ধারণ ও কমপক্ষে পঞ্চাশ লক্ষ মেট্টিক টন ধান খোদ চাষীর কাছ থেকে ক্রয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের কারণে অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত উৎপাদক কৃুষকেরা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারে না। এই বছর সরকার ১০৮০ টাকা ধানের যে দাম নির্ধারণ করেছে তা কৃষকের জন্য লাভজনক নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি দলের স্থানীয় প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগৗদের দৌরাত্মে প্রকৃত চাষীরা সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে না। ধান ক্রয়ের সাথে যুক্ত সরকারি লোকদের সাথে যোগসাজসে সরকারি দলের চেলা-চামুন্ডারাই অনেক কমদামে কৃষকের ধান নিয়ে ক্রয়কেন্দ্রে বিক্রি করে। তাদের সাথে আবার থাকে চাতালের মালিকদের যোগসাজস। তাছাড়া চাষীরা সরাসরি ধান নিয়ে গেলে সেখানে আদ্রতাসহ নানা অজুহাত তুলে তাদের কাছ থেকে ধান নেয়া হয় না।

নেতৃবৃন্দ বলেন, এইসব কারণে কৃষকেরা সরকার নির্ধারিত দামেও ধান বিক্রি করতে পারে না। সরকারি মূল্য সহায়তায় প্রকৃত কৃষকেরা লাভবান হয় না।

নেতৃবৃন্দ দ্রুততার সাথে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং বলেছেন সকল ধরনের মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কৃষি ফসলের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ কৃষক আন্দোলনের সংগঠকদেরও এই ব্যাপারে সক্রিয় হবার আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ