শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » উদ্যানের শত শত গাছ কেটে ঢাকা মহানগরীর ফুসফুস নষ্ট করা যাবে না
প্রথম পাতা » ছবিঘর » উদ্যানের শত শত গাছ কেটে ঢাকা মহানগরীর ফুসফুস নষ্ট করা যাবে না
৬৬৩ বার পঠিত
রবিবার ● ৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্যানের শত শত গাছ কেটে ঢাকা মহানগরীর ফুসফুস নষ্ট করা যাবে না

ছবি: সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে অনতিবিলম্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যথেচ্ছ গাছ কাটা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উদ্যানের কথিত উন্নয়নের নামে রেস্তোরা তৈরীর জন্য ঢাকা মহানগরীর ফুসফুস হিসাবে খ্যাত সোহরাওয়ার্দী উদ্যানকে নষ্ট হতে দেয়া যায় না। আদালতের নির্দেশনা উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে শতবর্ষী গাছ কেটে ফেলা হচ্ছে তা কেবল আদালত অবমাননা নয়; বরং গুরুতর অপরাধের সামিল। তিনি বলেন, উদ্যান ও নগর পরিকল্পনাবিদ ও জনগণের মতামত আমলে না নিয়ে উদ্যানকে ব্যবসায়ীদের মুনাফার জন্য ছেড়ে দেয়া খুব দায়িত্বহীন তৎপরতা করোনা মহামারী দুর্যোগে অক্সিজেন যখন বেঁচে থাকার প্রধান অবলম্বন তখন ঢাকা মহানগরীতে অক্সিজেনের উৎস গাছ নিধন রীতিমত দণ্ডনীয় অপরাধের সামিল, নতুন গাছ লাগানোর প্রচারসর্বস্ব তৎপরতা দিয়ে এই অপরাধকে ঢাকা যাবে না।

বিবৃতিতে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জিয়াউর রহমানের শাসনামলে শিশুপার্ক নির্মাণ করে যদি উদ্যানের অঙ্গহানি করা হয়ে থাকে তাহলে সেই অন্যায় কাজকে কেন এখন উদাহরণ হিসাবে সামনে এনে এখনকার গাছ নিধনকে জায়েজ করতে হবে। তিনি সরকারকে এসব অপতৎপরতা বন্ধ করে নগর ও উদ্যান পরিকল্পনাবিদদের মতামত ও প রামর্শ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের মহানগর-নগরসমূহের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্রকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মহানগর সংগঠক জোনায়েত হোসেন আজ দুপুরে সোহওয়ার্দী উদ্যানের গাছ রক্ষায় শাহবাগে ছবির হাট প্রাঙ্গণে কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতিবাদী অবস্থানের সাথে সংহতি ও একাত্মতা ব্যক্ত করেন।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ