শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ১০ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলী বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ছবিঘর » আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলী বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৬১৫ বার পঠিত
সোমবার ● ১০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলী বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পূর্ব জেরুজালেমে আল আকসা মসজদি চত্বরে ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা-আক্রমন ও গত চারদিনে পাঁচ শতাধিক প্যালেস্টাইনী মুসল্লীকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন পূর্ব জেরুজালেম থেকে অবশিষ্ট ফিলিস্তিনীদের আমূল উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে মুসল্লীদের উপর এই ন্যাক্কারজনক সহিংস হামলা পরিচালনা করা হচ্ছে। ইসরাইলী বাহিনী আজও মসজিদ এলাকা ঘেরাও করে বোমা নিক্ষেপ করে। এই ঘটনায় আজও শতাধিক নারী-পুরুষ আহত হয়েছে। নারীদের নামাজ পড়ার অংশেও তারা ষ্টান গ্রেনেড নিক্ষেপ করে। আহত অনেকের অবস্থা গুরুতর। ইসরাইলী বাহিনী আহতদের জরুরী চিকিৎসায়ও বাধা প্রদান করে আসছে।

বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলী বাহিনীর ধারাবাহিক বর্বরোচিত হামলা-আক্রমনের বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনীদের উপর জায়নবাদী ইসরাইলের নিপীড়নমূলক সহিংস তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর এই আগ্রাসী হামলা-আক্রমন ও হতাহতের ঘটনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

একই সাথে তিনি বাংলাদেশ সরকারকেও ইসরাইলী বাহিনীর বর্বরতার প্রতিবাদ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনীদের সংগ্রামের সাথে সংহতি জ্ঞাপন করেন এবং শান্তিকামী মানুষকে ফিলিস্তিনীদের পক্ষে সোচ্চার হবারও আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ