শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » অর্থবাণিজ্য » কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
প্রথম পাতা » অর্থবাণিজ্য » কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
৭২৩ বার পঠিত
মঙ্গলবার ● ৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন

--- সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন মাহমুদ আজ এক বিবৃতিতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কৃষকদের জন্য হতাশা, বেদনা আর দীর্ঘশ্বাসের দলিল হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন বিশাল আকারের এই বাজেট জাতীয় অর্থনীতিতে কৃষকদের বিশাল অবদানের স্বীকৃতি ও মূল্যায়ন নেই। তারা বলেন, কৃষি ও গ্রামীণ খাতে এই বছরও বরাদ্দ বিশেষ বাড়েনি। এই মহামারী দুর্যোগের সময় যে কৃষকেরা জানপরান পরিশ্রম করে উৎপাদনের চাকা সচল রেখেছে, দেশের মানুষের পেটে ভাত যুগিয়ে যাচ্ছে তারা বাজেটে অগ্রাধিকার পায়নি।

নেতৃবৃন্দ বলেন, কৃষিখাতে যে ভর্তুকী দেয়া হয়েছে তার দ্বারা মাঝারি, ক্ষুদ্র ও ক্ষুদ্র চাষীরা লাভবান হবে। কারন তাদের কৃষি সরঞ্জাম কেনার সামর্থই নেই। তারা বলেন, কৃষিপণ্যে যে মূল্য সহায়তা তা অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত চাষীরা চোখেও দেখে না। কৃষিপণ্যে এই মূল্য সহায়তা সরকারদলীয় মধ্যস্বত্ত্বভোগী ও চাতালের মালিকেরাই হাতিয়ে নেয়। সরাসরি কৃষকদের কাছ থেকে ৫০ লক্ষ টেম. টন ধান কিনে কৃষখদের রক্ষার যে দাবি তুলে ধরা হয়েছিল তাও আমলে নেয়া হয়নি।

নেতৃবৃন্দ বলেন, কৃষকেরা কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। কৃষকের এই বঞ্চনা প্রধানত; কৃষি বাজার ব্যবস্থার মাধ্যমে। বাজেটে এই কৃষিবাজার সংস্কারের উদ্যোগ নেই। শস্যবীমা তথা কৃষিবীমার কার্যকারিতার কোন ব্যবস্থার প্রস্তাব নেই। তারা বলেন, দেশকে স্বাবলম্বী করতে হলে কৃষির পুনরুজ্জীবনের কোন বিকল্প নেই। গ্রামীণ দারিদ্র মোচনেও বাজেটে তেমন কিছু নেই।

নেতৃবৃন্দ কৃষি ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে কৃষি বাজেটকে পুরোপুরি পুনর্বিন্যস্ত করার দাবি জানান।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ