সোমবার ● ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে শ্রমিক ও পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে শ্রমিক ও পথচারীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
রাঙামাটি জেলা প্রতিনিধি :: “জীবনকে ভাল বাসুন, মাদক থেকে দুরে থাকুন“ শ্লোগান নিয়ে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এর বিস্তারিত ছবি সংবলিত স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ বৈশ্বিক মহামারী করোনাকালিন দেশব্যাপী মাদক বিরোধী সচেতনতামুলক প্রচারনা ও জনসাধারনের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের অংশ হিসাবে আজ ৫ জুলাই সোমবার রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুর বিজয় সরণী এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় রাজবাড়ী স-মিলের শ্রমিক, পথচারী ও দোকানদারদের মধ্যে বিনামূল্যে দুইশতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন উপ পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট’। মাদক বর্জন করুন সুস্থ জীবন গড়ন। লকডাউন চলাকালিন করোনার মধ্যে ঘরে থাকুন এবং হ্যান্ড স্যানেটাইজার নিতে আসা শ্রমিক, পথচারী ও দোকানদারদের স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় আয়োজিত মাদক বিরোধী সচেতনতামুলক পথসভা ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালিন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন