সোমবার ● ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » করোনায় মৃত্যুহারের ভয়াবহ উর্ধগতির দায়দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না
করোনায় মৃত্যুহারের ভয়াবহ উর্ধগতির দায়দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন করোনায় মৃত্যুহারে যে ভয়াবহ উর্ধগতি সরকার কোনভাবেই তার দায় এড়াতে পারেনা। এটা একধরনের হত্যা।সরকারের আত্বম্ভরিতা,দায়িত্বহীতা, সমন্বয়হীনতা, গা-ছাড়া ভাব ও আত্মতুষ্টি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে।সংক্রমণ নিয়ন্ত্রণে দেড় বছর পর এখন আর সরকারের কোন অজুহাত দেখানোর সুযোগ নেই।এখনও পর্যন্ত অক্সিজেন সংকট, নেজাল ক্যানোলার ঘাটতি, ভেন্টিলেটর না থাকা আইসিএউ এর সুবিধা না থাকা, অনেকগুলো জেলায় পিসিআর ল্যাব না থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সীমাহীন দায়িত্বহীনতার প্রমান।এই পরিস্থিতিতে এবং কেবল অক্সিজেন না থাকায় যেসব করুন মৃত্যু তার দায় অবশ্যই সরকারের।
বিবৃতিতে তিনি অবিলম্বে সেনাবাহিনীর মেডিকেল কোরকে কাজে লাগিয়ে ফিল্ড হাসপাতাল স্থাপন করে করোনার পরীক্ষা ও চিকিৎসার যাবতীয় ঘাটতি দূর করার আহবান জানিয়েছেন।
তিনি করোনার টিকা দেবার ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলোকে অগ্রাধিকার দেবার দাবি জানান। তিনি বলেন দানখয়রাত আর আমদানি করে দেশে টিকার প্রয়োজন মিটানো যাবে না।তিনি জরুরি ভিত্তিতে দেশে টিকা উৎপাদন এর পদক্ষেপ নিতেও আহবান জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার ও মালিকেরা গারমেন্টস শ্রমিকদেরকে দেয়া কথা রাখেনি। গারমেন্টস খোলা রেখে তারা শ্রমিকদেরকে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। গণপরিবহন বন্ধের প্রেক্ষিতে মালিকেরা শ্রমিকদের জন্য পরিবহনের কোন ব্যবস্থা করেনি।ফলে তিন/ চার মাইল হেঁটেও শ্রমিকদেরকে কারখানায় আসা - যাওয়া করতে হচ্ছে।তিনি অবিলম্বে এই পরিস্থিতি অবসানের আহবান জানান।




গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন