শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
প্রথম পাতা » ছবিঘর » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
৬১৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন

---সংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহারেরদাবী জানিয়ে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু হাসান টিপু বলেছেন স্থানীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমি স্বার্থের চাপে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে।

তিনি বলেন, গত দেড় বছরে করোনা মহামারি ও টানা লকডাউনে বেকার ও ছাঁটাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন নানা পেশার মানুষ, ফলে ইতোমধ্যে দেশে নতুন করে আরও আড়াই কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসছেন। ঐসকল বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার কিংবা মালিক শ্রেণি দাঁড়ায়নি। তার উপরে এই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান- ইজিবাইক চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত কোন ক্রমেই বরদাস্ত করা যায় না। কেননা এই সকল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের ৫০ লাখ চালকের সঙ্গে কম করে হলেও আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।

ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, নকশা আধুনিকায়ন-নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান এবং সেই সঙ্গে পুলিশি হয়রানি, নির্যাতন ও সর্বত্র চাঁদাবাজি বন্ধ করারও দাবিতে ১৭ জুলাই শনিবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিতব্য মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ ১৫জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট, পশ্চিম মাসদাইর ও বৌবাজার, নাগবাড়ী এলাকাতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কালে আবু হাসান টিপু এসব কথা বলেন।

এসময়ে উপস্থিত ছিলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক শ্রমিকনেতা এড সুমন মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম, খোকন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।





ছবিঘর এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন

আর্কাইভ