বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সবকিছু খুলে দিয়ে সরকার জনগণকে মারাত্মক অবস্থার দিকে ঠেলে দিয়েছে : সাইফুল হক
সবকিছু খুলে দিয়ে সরকার জনগণকে মারাত্মক অবস্থার দিকে ঠেলে দিয়েছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, করোনায় ভয়াবহ মৃত্যু ও সংক্রমণের পরিস্থিতিতে সরকার যেভাবে সবকিছু খুলে দিয়ে দেশ ও জনগণকে আল্লাহরওয়াস্তে ছেড়ে দিয়েছে তা সরকারের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে প্রশাসনিক সিদ্ধান্তে স্বেচ্ছাচারীভাবে লকডাউন তুলে নিয়ে দেশের মানুষকে বড় ধরনের ঝুঁকি ও বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সংক্রমণ যখন এখনো ২৪/ ২৫ শতাংশের মধ্যে এবং প্রতিদিন যখন সরকারি হিসাবেই আড়াই শতের উপর মানুষ প্রাণ হারাচ্ছে তখন সবকিছু চালু করে সরকার দেশের মানুষকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে নিক্ষেপ করেছে। পরিকল্পনা ও সুনির্দিষ্ট রোড়ম্যাপ ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন, পৃথিবীর কোন দেশে এরকম দ্বিতীয় নজির নেই।
তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সবার অভিজ্ঞতা ও পরামর্শ হচ্ছে সংক্রমণ ৫ শতাংশের নীচে নামানো না গেলে এবং জনগণের কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে টিকা প্রদান করা না গেলে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ রাতারাতি শিথিল কারবার কোন সুযোগ নেই।বাংলাদেশে সরকার গঠিত এ সংক্রান্ত পরামর্শক কমিটির একই ধরনের মতামত।
কিন্তু সরকার কোন কিছুই আমলে না নিয়ে একতরফাভাবে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চলেছে।তিনি বলেন, এধরণের প্রশাসনিক সিদ্ধান্ত দিয়েতো করোনার অতিমারী মোকাবেলা করা যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, মাসের পর মাস এখানে লকডাউন অব্যাহত রাখার ক্ষমতা সরকারের নেই সত্য।কারণ লকডাউন কার্যকরি করতে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের জন্য যে ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা দরকার তা সরকার গ্রহণ করেনি।যেটুকু যা করা হয়েছে তা খুবই অপ্রতুল।এসব তৎপরতাও অনিয়ম, দূর্নীতি আর দলীয়করণের কারণে বিশেষ কাজে আসেনি।
বিবৃতিতে তিনি সরকারকে টান্ডা মাথায় সমগ্র পরিস্থিতি পর্যালোচনা,পরামর্শক কমিটি,রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে করোনা দূর্যোগ মোকাবেলার রোড়ম্যাপ ও কর্মকৌশল নির্ধারণ করার আহবান জানান।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা