শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
প্রথম পাতা » ছবিঘর » আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা
৫৮০ বার পঠিত
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবার আশঙ্কা

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজা আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় আফগানিস্তানে আবার সন্ত্রাসবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরী হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কথিত ও আত্মস্বীকৃত ইসলামিক ষ্টেট-আইএস আত্মঘাতি বোমা হামলায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশুর হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় আফগানিস্তান ছেড়ে যেতে বিমানবন্দরে অপেক্ষমান নারী-পুরুষ-শিশুদের উপর এই বর্বরোচিত হামলার শান্তির ধর্ম ইসলামের সম্পর্ক থাকতে পারে না। প্রস্তাবে বলা হয়, আফগানিস্তান কেন্দ্র করে বহুদশক ধরে সাম্রাজ্যবাদী বিভিন্ন পরাশক্তির অপতৎপরতা এবং গত দুই দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দখলদারিত্ব আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ ও তাদের সশস্ত্র বাহিনী কিভাবে বিভিন্ন নামের ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠিকে তৈরী ও মদদ দিয়ে এসেছে তা এখন আর কোন গোপন বিষয় নয়। তালেবানদের সাথে সমঝোতার ভিত্তিতে এবং আফগানিস্তানে মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের প্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা গ্রহণে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের এখতিয়ার আফগান জনগণের। প্রস্তাবে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধ এবং আফগানিস্তানে যাতে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক, নারী অধিকারসহ মানবিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা যায় সেই ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, অরবিন্দু বেপারী বিন্দু ও শাহীন আলম প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে গতকাল ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় পার্টির সাংগঠনিক সম্মেলনসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা সমাপ্ত

১ অক্টোবর ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং ৩, ৪, ৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠিত হবে

গতরাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষ হয়েছে।

সভায় আগামী ১ অক্টোবর ২০২১ পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে পার্টির প্রস্তাবনাসমূহ চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় কমিটির সভায় একই সাথে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পার্টি সদস্যদের সদস্যপদের নবায়ন এবং ২০ নভেম্বর ২০২১ এর জেলা কাউন্সিল/প্রতিনিধি সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বছর পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি হিসাবে এসব সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়্।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, শাহীন আলম প্রমুখ।

সভায় পার্টির সহযোগি শ্রেণী-গণসংগঠন নিয়েও আলোচনা করা হয়।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ