শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৭১৫ বার পঠিত
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর এখন করোনার অতিমারীতে ঝরে পড়া বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরিয়ে আনা ও হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা করাই এখন  এক বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, করোনা দূর্যোগে বিপর্যস্ত গরীব  ও স্বল্প আয়ের পরিবারসমূহ ও তাদের পরিবারের  শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা গেলে  এই ছাত্র- ছাত্রীদেরকে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করা যেত।অর্থনৈতিক এই দুরাবস্থার কারণেই এই সময়কালে বাল্যবিবাহ ও শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে।  তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রনোদনার নামে তেলের মাথায়  তেল  দেয়া হলেও  শিক্ষার্থী তথা শিক্ষাখাতে বিশেষ কোন  আর্থিক সসহযোগিতা প্রদান করা হয়নি। তিনি অনতিবিলম্বে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা ও তাদের শিক্ষাজীবন রক্ষায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে জরুরী ভিত্তিতে বিশেষ পদক্ষেপ নেবার আহবান জানান।
একইসাথে তিনি অতিমারীতে বন্ধ হয়ে যাওয়া হাজার হাজার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন  চালু করতে এবং এর সাথে যুক্ত  শিক্ষকদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতেও সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস প্রভৃতি সংস্কারের উদ্যোগকে বহুল প্রত্যাশিত ইতিবাচক পদক্ষেপ  হিসাবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণাংগ রূপরেখা জানা গেলেই এইসব ব্যাপারে মানুষ  তাদের মতামত জানাতে পারবে।
তিনি বলেন,বিদ্যমান চরম বৈষম্যমূলক পাঁচ/ ছয় পদ্ধতির শিক্ষা পদ্ধতির পরিবর্তন না হলে, গোটা  শিক্ষা ব্যবস্থায় সীমাহীন নৈরাজ্য ও বৈষম্য দূর করা না গেলে এবং
সর্বোপরি একবিংশ শতাব্দীর উপযোগী একমুখী, বিজ্ঞানমনস্ক, দেশজ প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ আধুনিক ও গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারলে শেষ পর্যন্ত শিক্ষা পদ্ধতি সংস্কারের  টোটকা কোন পদক্ষেপও বিশেষ কাজে আসবেনা।তিনি এইসব ব্যাপারে শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং নাগরিকদের বিভিন্ন অংশের মতামত ও পরামর্শসমূহের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ নেবার আহবান জানান।





জাতীয় এর আরও খবর

স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গনতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন
শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়
নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি নির্বাচনকে টাকার খেলা থেকে মুক্ত করার দাবি
প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে জুন মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দেয়া হয়েছে
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত  জমা দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে

আর্কাইভ