মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » আগামীকাল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
আগামীকাল শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ১০ নভেম্বর এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনের বীর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বলেছেন,নূর হোসেন স্বৈরতন্ত্রকে পরাজিত করে যে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন সে গণতন্ত্র এখন নির্বাসিত। ভোটের অধিকার সহ জনগণের সাধারন গনতান্ত্রিক অধিকার এখন অস্বীকৃত। এক চরম কর্তৃত্ববাদী শাসন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎতকে গভীর খাদে নিক্ষিপ্ত করেছে। ১৯৯০ এ গণ অভ্যুত্থানে জয়ী জনগণকেআজ আবার পরাজিত করা হয়েছে ।ক্ষমতার নীতিহীন সমিকরনে গণঅভ্যুত্থানে পরাজিত স্বৈরাচার আজ পুনর্বাসিত। গত তিন দশকে এদেরকে কোলে পিঠে নিয়ে আজ দেশকে উল্টো দিকে ঠেলে দেয়া হয়েছে ; সর্বগ্রাসী কর্তৃত্ববাদী ব্যবস্থায় ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনকে একসাথেই হিমাগারে রেখে দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নূর হোসেনের সংগ্রামী চেতনায় অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আন্দোলন বিকশিত করার আহবান জানান।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি :
আগামীকাল শহীদ নূর হোসেন দিবসে সকাল ৮.৩০ এ নূর হোসেন স্কয়ারে তার স্মৃতি বেদীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা