ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ, আইনি বাধা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ, আইনি বাধা নেই ছবির ক্যাপশন: অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ad728

আগামীকাল অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে এবং এতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

এর আগে ১৩ আগস্ট রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটকারীর বক্তব্য ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।


সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ার পর অ্যাটর্নি জেনারেলও জানিয়েছেন, নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?