ঢাকা | বঙ্গাব্দ

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য ছবির ক্যাপশন: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কাছে পিএসসির নবনিযুক্ত চার সদস্যের শপথ গ্রহণ।
ad728

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

নবনিযুক্ত চার সদস্য হলেন—ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুর।

গত ৬ আগস্ট সরকার তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত সদস্যরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে যে সময়সীমা আগে পূর্ণ হবে, সেটিই তাদের দায়িত্ব পালনের মেয়াদ হিসেবে গণ্য হবে।

নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

পিএসসি দেশের সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন সদস্যদের শপথের মধ্য দিয়ে কমিশনের বর্তমান সদস্য কাঠামো আরও পূর্ণতা পেল।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি