ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনার লয়্যাল ফ্যান পরীমণি, দিলেন উড়ন্ত চুমু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
আর্জেন্টিনার লয়্যাল ফ্যান পরীমণি, দিলেন উড়ন্ত চুমু ছবির ক্যাপশন: আর্জেন্টিনার লয়্যাল ফ্যান পরীমণি, দিলেন উড়ন্ত চুমু
ad728


ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বিশ্ব, বাংলাদেশের লেগেছে এর আঁচ। সাধারণ মানুষ থেকে তারকা, কেউ বাদ যাচ্ছেন না প্রিয় দলকে সমর্থন করতে। ব্যতিক্রম নন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন।

সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরীমনির ভালোবাসার প্রশংসা করেছেন।

একটি সংবাদ সম্মেলনে পরী এটাও জানিয়েছেন, তিনি আজীবনের আর্জেন্টিনা ফ্যান। বলেছেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। মেসির কথা বলতে গিয়ে আমার হার্টবিট বেড়ে গেছে।’

নিউজটি পোস্ট করেছেন : Imran Hasan

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার