ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ ছবির ক্যাপশন: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি: রয়টার্স
ad728

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই জলপথের ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। গত বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। চলমান সংঘাত বন্ধের আলোচনায় ইরানের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন তিনি।

গালিবাফের ভাষ্য, প্রায় আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে।

হরমুজ প্রণালিতে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই বলে দাবি করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তাঁর মতে, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের বিধান এ প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়মকানুন তীরবর্তী দুই রাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালিত হবে।


গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা শর্তসংবলিত একটি বার্তা পাঠিয়েছে তেহরান। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসব শর্ত দেওয়া হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

গালিবাফ বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব কটি রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

ইরানের স্পিকারের বক্তব্য অনুযায়ী, গত জুনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার সময় সই হওয়া সমঝোতার অংশ এসব শর্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে শর্তগুলোর বাস্তবায়ন জরুরি বলে মনে করে তেহরান।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত শর্ত না দিলে, অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকলে এবং সমঝোতা মেনে চললে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।


যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবকে চুক্তি চূড়ান্ত করার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন গালিবাফ।

তিনি জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। তাঁর দাবি, এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি পরাজয়ের মুখে পড়তে হবে। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ