ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, ইরানে নিহত ৫ আহত ৬৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, ইরানে নিহত ৫ আহত ৬৩ ছবির ক্যাপশন: ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাস্থলে জড়ো হয়েছেন লোকজন। ছবি: রয়টার্স
ad728

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের কর্মকর্তাদের দাবি, হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়েছেন, হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ইরানের অভিযোগের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালানোর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট সামরিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ

ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও আটকা বহু মানুষ